শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

দুলু

ছাত্রলীগ এখন ছাত্রশিবির

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩১

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘গত ১৫ বছর যারা ছাত্রলীগ করেছে, তারাই এখন ছাত্রশিবির হয়ে গেছে। বিএনপি ও ছাত্রদল তো এই রাজনীতি করেনি, আগামীতেও করবে না। কেননা ছাত্রদল অন্যায়ের সঙ্গে আপস করে না।’

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আমরা চাই, আগামী দিনে শিক্ষাঙ্গন সন্ত্রাসমুক্ত থাকুক। বই-কলম হাতে নিয়ে ছাত্রসমাজ এ দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করুক।’

বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘শেখ হাসিনা গত ১৫ বছরে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে। কেননা একটি জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষাব্যবস্থাকে আগে ধ্বংস করতে হয়।

স্বাধীনতাযুদ্ধের সময়ও পাকিস্তানি হানাদার বাহিনীরা এ দেশের শিক্ষাবিদদের হত্যা করেছিল। বাংলাদেশ যখন মাথা উঁচু করে দাঁড়াবে, তখন ভারতীয় ইন্ধনে এ দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হলো।’

রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরো বলেন, ‘বিএনপি বাংলাদেশে নকলমুক্ত শিক্ষাব্যবস্থা কায়েম করেছিল। নকল করে পাস করতে হবে—এটা ভুলিয়ে দিয়েছিল।

আধুনিক শিক্ষাব্যবস্থা আনতে বিএনপি সরকার কাজ করে গেছে।’ দুলু বলেন, ‘শেখ রিফাদ মাহমুদ কমনওয়েলথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ভিপি নির্বাচিত হয়েছে। রিফাদ ছাত্রদলের কর্মী। সে শুধু নাটোর নয়, সারা বাংলাদেশের বিএনপি পরিবারের গর্ব। নাটোর জেলা বিএনপি সব সময় রিফাদ মাহমুদের পাশে রয়েছে।

’এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর