প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৪
ভারতীয় ক্রিকেট তারকা হার্দিক পান্ডিয়া আবারও খবরের শিরোনামে এসেছেন। তবে এবার ক্রিকেট নয়, তার ব্যক্তিজীবনের কারণে। নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদ এবং গায়িকা জেসমিন ওয়ালিয়ার সঙ্গে সম্পর্ক ভাঙনের পর এবার শোনা যাচ্ছে, তিনি নাকি মডেল ও অভিনেত্রী মাহিকা শর্মার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন!
হার্দিক ও মাহিকার সম্পর্কের গুজব শুরু হয় সামজিক যোগাযোগ মাধ্যমে এক রেডিট থ্রেড থেকে। মাহিকার এক সেলফির পেছনে অস্পষ্টভাবে এক পুরুষের ছায়া দেখা যায়। আরেকটি পোস্টে দেখা যায় ৩৩ নম্বর জার্সি। যা হার্দিকের জার্সি নম্বর। এরপরই অনলাইনে ছড়িয়ে পড়ে মন্তব্য, ‘নতুন টুর্নামেন্ট, নতুন গার্লফ্রেন্ড।’
ভক্তরা লক্ষ্য করেন, হার্দিক ও মাহিকা দুজনেই একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করছেন। তবে সবাই এই গুজবে সায় দেননি। এক রেডিট ব্যবহারকারী লিখেছেন, ‘আমি তাকে ফলো করি আর অনেক ক্রিকেট-সংক্রান্ত রিলস দেখি। সেও হার্দিকের অনেক রিলসে লাইক দিয়েছে, যা আমাকে অবাক করেছিল। তবে এর মানে তারা হয়তো শুধু বন্ধু।
ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ১৮-এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে, মাহিকা শর্মা অর্থনীতি ও ফাইন্যান্সে পড়াশোনা শেষ করে মডেলিং ও অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। তিনি একাধিক মিউজিক ভিডিও, চলচ্চিত্র এবং তানিষ্ক, ভিভো ও ইউনিক্লোর মতো ব্র্যান্ডের ক্যাম্পেইনে কাজ করেছেন। ফ্যাশন শোতে তিনি মণীশ মালহোত্রা, অনিতা ডোংরে ও তরুণ তাহিলিয়ানির মতো ডিজাইনারদের হয়ে র্যাম্পে হেঁটেছেন।
২০২৪ সালে ইন্ডিয়ান ফ্যাশন অ্যাওয়ার্ডসে তিনি ‘মডেল অব দ্য ইয়ার (নিউ এজ)’ খেতাব পান এবং ইল্লে ও গ্রাজিয়া তাকে ফ্যাশনের উদীয়মান তারকা হিসেবে তালিকাভুক্ত করে। এখন পর্যন্ত হার্দিক বা মাহিকা কেউই তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু জানাননি।
এর আগে হার্দিকের সঙ্গে জেসমিন ওয়ালিয়ার সম্পর্ক নিয়েই শিরোনাম হয়েছিল। হার্দিক ও ব্রিটিশ গায়িকা-টিভি তারকা জেসমিন ওয়ালিয়ার সম্পর্ক সামনে আসে যখন তারা একসঙ্গে গ্রিস ভ্রমণের ছবি শেয়ার করেছিলেন। এরপর বহুবার দুজনকে একসঙ্গে দেখা যায়। এমনকি ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে দুবাইতে ভারত-পাকিস্তান ম্যাচেও জেসমিনকে হার্দিককে উৎসাহ দিতে দেখা যায়। তার জনপ্রিয়তা ও সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি সম্পর্কটিকে আরো আলোচনায় আনে।
হার্দিক ও নাতাশা ২০২০ সালে বিয়ে করেছিলেন। চলতি বছরের শুরুতে তারা আলাদা হওয়ার ঘোষণা দেন। এক যৌথ বিবৃতিতে জানান, সিদ্ধান্তটি সম্পূর্ণ সৌহার্দপূর্ণ এবং তাদের ছেলে আগস্ট্য সবসময় সবার আগে থাকবে।
মন্তব্য করুন: