শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সেলফী পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৬

মানিকগঞ্জের শিবালয়ে সেলফি পরিবহনের ধাক্কায় রিয়াদ রেজা (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের উপজেলার পাটুরিয়া ঘাটের প্রবেশপথ আরসিএল মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াদ উপজেলার তেওতা ইউনিয়নের গান্ধাইল গ্রামের রেজাউলের ছেলে। মোটরসাইকেলে থাকা রিয়াদ রেজার বন্ধু রোমানকে (২০) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরংগাইল হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে রিয়াদ ও তার বন্ধু রোমান মোটরসাইকেল নিয়ে আরিচা থেকে পাটুরিয়া ঘাটের রিভারভিউ হোটেলে খাওয়ার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে ঘাটের প্রবেশপথ আরসিএল মোড়ের কাছে চলন্ত অবস্থায় সেলফি পরিবহন (ঢাকা মেট্রো-১৪-২৩৯৪) দ্রুতগতির একটি বাস তাদের মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে রিয়াদ রেজা নিহত হন।

অন্যদিকে রোমান গুরুতর আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যান।

নিহত রিয়াদের এক আত্মীয় বলেন, ‘রিয়াদ ছিলেন খুব হাসি-খুশি স্বভাবের। এবার তেওতা একাডেমি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

এই সেলফি পরিবহন তার তাজা প্রাণ কেড়ে নিল। আমরা এর বিচার চাই।’ বরংগাইল হাইওয়ে ফাঁড়ির ওসি মোস্তাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর