প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৫
গাজীপুরের কালিগঞ্জে বনভোজনে যাওয়ার পর নিখোঁজ মানিক রোজারিও (৪৫) নামে এক খ্রিস্টান পুরুষের মরদেহ বালু নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত কালিগঞ্জ উপজলার নাগরী ইউনিয়নের বাগদী দক্ষিণ পাড়া গ্রামের গেদু রোজারিও ছেলে।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পুলিশ সিকুলিয়া শশ্মান ঘাটে বালু নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার (১৩ সেপ্টেম্বর) নাগরী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বেশ কিছু নারী ও পুরুষ ট্রলারে করে বনভোজনে যান।
সন্ধ্যায় সবাই বাড়িতে ফিরে এলেও মানিক ফিরেননি। অনেক খুঁজাখুঁজির পর গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) মানিকের স্ত্রী লিমা রোজারিও কালিগঞ্জ থানায় একটি জিডি করেন। আজ সোমবার লোকমুখে শুনে পুলিশ সিকুলিয়া শশ্মানঘাট এলাকায় বালু নদী থেকে মরদেহ উদ্ধার করে।
কালিগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘নিঁখোজ মানিকের মরদেহ উদ্ধার হয়েছে।এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ।’
মন্তব্য করুন: