শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩১

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত শাখাওয়াত হোসেন রিপন (৪২) নামের যুবদলের এক নেতার মৃত্যু হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯ টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত শাখাওয়াত হোসেন রিপন মিরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের কাজিরতালুক গ্রামের আবুল কালামের ছেলে। তিনি উপজেলার মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম। তিনি জানান, গত ৮ সেপ্টেম্বর রাতে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে রিপন জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি সড়ক দুর্ঘটনায় পতিত হন।

এতে তিনি মাথায়, বুকে ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পান। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পার্ক ভিউ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হলে রবিবার সকাল ৯ টায় তিনি মারা যান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর