শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সুনামগঞ্জে প্রাইভেট কার-বাইক সংঘর্ষে ২ যুবক নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৬

সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা পেৌনে ১২টায় সুনামগঞ্জ-সিলেট সড়কে জয়কলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— দোয়ারা বাজার উপজেলার সাউদেরগাঁও গ্রামের ওয়াহিদ আলীর ছেলে মো. জুয়েল মিয়া ও সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. শব্দর আলী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত দুই যুবক জেলা শহর থেকে মোটরসাইকেলে করে জগন্নাথপুর যাচ্ছিলেন।

পথে জয়কলস এলাকায় সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী বলেন, মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর