শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সারোয়ার তুষার

এই সংবিধানটা বদলাতে হবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০১

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, এই সংবিধানটা বদলাতে হবে। এই সংবিধানটা ‘৭২ সালের সংবিধান। এই সংবিধানটা আমরা করিনি। এই জেনারেশন করেনি।

এই জেনারেশন মতামত দেয়নি। এই সংবিধানটা এই জেনারেশনের সঙ্গে যায় না। এটা আউটডেটেড হয়ে গেছে। সম্প্রতি এক আলোচনা অনুষ্ঠানে এসে তিনি এসব কথা বলেন।

তুষার বলেন, আমরা যখন টি-শার্ট পরি, সেই টি-শার্টটা যখন একেবারে ত্যানা হয়ে যায়, তখন আমরা বলি এটা ফেলে দেব। এই সংবিধানও ফেলে দেওয়ার মতো একটা অবস্থায় আছে। এইটাকে অনেকে বলেন মরহুম সংবিধান। এই মরহুম সংবিধানটাকে এক ধরনের জিয়ে রাখা হয়েছে।

সারোয়ার তুষার বলেন, ছাত্রদের রক্তের ওপর দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসেছে। তারা ছাত্রদের সঙ্গে প্রতারণা করেছে। কিভাবে প্রতারণা করেছে? পাকিস্তান আমলে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে, আইয়ুবের বিরুদ্ধে এই দেশের ছাত্রসমাজ রুখে দাঁড়িয়েছিল। আইয়ুবের পতন ঘটিয়েছিল কারা? ছাত্ররা। এরপর এরশাদের পতন ঘটিয়েছিল কারা? ছাত্ররা।

ছাত্র মানে নির্বাচিত ছাত্র সংসদ। তখন ডাকসু ছিল। সব ছাত্র সংসদ নির্বাচন হতো। তুষার আরো বলেন, ’৯০ সালের পরে নির্বাচিত সরকার, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে তারা ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছে। ক্যাম্পাসে একদিকে তারা ছাত্ররাজনীতি বন্ধ করেছে, অন্যদিকে তারা ক্যাম্পাসে ক্যাডার রাজনীতি শুরু করেছে। কোমলমতী ছাত্রদের তারা সন্ত্রাসী বানিয়েছে। তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। ছাত্রদের দিয়েই ছাত্রদের ঘায়েল করেছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর