শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মোস্তফা ফিরোজ

আজ অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় পরীক্ষা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৭

জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেছেন, আজ অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় পরীক্ষা। জাকসু নির্বাচন যদি সুষ্ঠুভাবে শেষ করতে পারে সরকার। তাহলে তারা দ্বিতীয় পরীক্ষায় পাশ এবং আত্মবিশ্বাস ফিরে পাবে। তাছাড়া মানুষও আস্থা পাবে আগামী নির্বাচনটা তারা ঠিকভাবে শেষ করতে পারবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এক বছর আগে ড. ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার পর যে উচ্ছ্বাস ছিল, সেটা ধীরে ধীরে কমে গেছে। তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি। বলা হলো, তারা নির্বাচন করতে সক্ষম না।

কিন্তু ডাকসু নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হওয়াতে তারা প্রথম পরীক্ষায় পাশ করল। আজকে তাদের দ্বিতীয় পরীক্ষা জাকসু নির্বাচন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিশাল জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির।

নির্বাচনে তাদের প্যানেলের নাম ছিল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। এই প্যানেলের প্রার্থীরা ভিপি, জিএস, এজিএসসহ ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জিতেছেন।

ডাকসুর ভিপি (সহসভাপতি) নির্বাচিত হয়েছেন শিবিরের নেতা মো. আবু সাদিক কায়েম। জিএস (সাধারণ সম্পাদক) নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ। আর এজিএস (সহসাধারণ সম্পাদক) হয়েছেন মুহা. মহিউদ্দীন খান।

এ দিকে ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে এ ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর