শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

গ্যাস ট্যাংকারের ভয়াবহ বিস্ফোরণে নিহত ৪, আহত ৯০

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৬

মেক্সিকো সিটিতে একটি গ্যাস বহনকারী ট্রাক বিস্ফোরিত হয়ে চারজন নিহত এবং ৯০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছেন। মেক্সিকো সিটির ইস্তাপালাপা এলাকায় বুধবার এই বিস্ফোরণের ফলে ব্যাপক ক্ষতি ও বিশৃঙ্খলাও তৈরি হয়েছে। ট্রাকটি একটি সেতুর নিচে উল্টে যায় এবং বিস্ফোরিত হয়।

এ ঘটনায় ১৯ জনের শরীরে দ্বিতীয় ও তৃতীয় ডিগ্রির পোড়া রয়েছে বলে জানিয়েছেন মেক্সিকো সিটি মেয়র ক্লারা ব্রুগাডা।

আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে, যেখানে আতঙ্কিত আত্মীয়রা তাদের প্রিয়জনের খোঁজে ভিড় জমিয়েছিলেন। মেয়র এক্স-এ মৃত ও আহতের সংখ্যার আপডেট জানান এবং আহতদের মধ্যে ১০ জনকে হাসপাতাল থেকে ছাড়া দেওয়া হয়। টেলিভিশন ও সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে বিস্ফোরণের মুহূর্তের দৃশ্য দেখা গেছে।

সেখানে কেউ কেউ গুরুতর দগ্ধ অবস্থায়, আবার কেউ দ্রুত ছড়িয়ে পড়া আগুন থেকে দৌড়ে পালাচ্ছেন। দমকলকর্মীরা পরে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নিরাপত্তা সচিব পাবলো ভাজকেজ সাংবাদিকদের বলেন, নজরদারি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ‘অনেকে আগুন লাগা অবস্থায় গাড়ি থেকে বের হচ্ছেন।’ বিস্ফোরণে আরো প্রায় ২৮টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। শত শত প্যারামেডিক ও সেনারা কিছু আহতকে হেলিকপ্টারে করে সরিয়ে নেয়। ছবিতে দেখা গেছে ৪৯ হাজার ৫০০ লিটার গ্যাস বহনকারী ট্রাকটি উল্টে গেছে এবং আগুনে ট্রাকটি পুড়ে গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্রাকটির অপারেটিং পারমিট ঠিক ছিল না। একটি ফেডারেল নিরাপত্তা সংস্থা জানিয়েছে, গাড়ির মালিক থেকে প্রয়োজনীয় বীমা নথি তারা পাননি।

মেক্সিকোতে জ্বালানি ট্রাক ও হাইড্রোকার্বন অবকাঠামোরত দূর্ঘটনা নতুন নয়। এর মধ্যে সবচেয়ে ভয়াবহটি ঘটেছিল ২০১৯ সালের জানুয়ারিতে। হিদালগো রাজ্যের ত্লাহুয়েলিলপান শহরে একটি গ্যাস পাইপলাইনে চুরির সময় আগুন লেগে বিস্ফোরণ ঘটে এবং ১৩৭ জন নিহত হন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর