শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সাত দিনে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১১

গত ৭ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনে কুড়িগ্রাম সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে দুই কোটি ১১ লাখ ছয় হাজার ৩৫০ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। এ সময় দুইজনকে আটক করা হয়।

আটকরা হলেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি গ্রামের বাচ্চু রহমানের ছেলে মমিনুল ইসলাম (২৪) ও একই উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের বাবলু মিয়ার ছেলে মো. হুমায়ুন কবির (২০)।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম বিজিবির ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক পিএসসি এসব তথ্য জানান।

জব্দ করা পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো ১২৫টি ভারতীয় গবাদি পশু (গরু ও মহিষ), ৬৩৫ বোতল ভারতীয় মদ, ১৪৫ কেজি গাঁজা, ৭৭২ পিস ইয়াবা, ৫৫৯ কেজি জিরা, ১৯০ কেজি চিনি এবং ৪৯৬ পিস পোশাক।

এছাড়া অভিযানে ৭৯ হাজার ভারতীয় রুপি, ৪৫হাজার ১৫০ পিস চকলেট বাজি এবং বেশ কিছু প্রসাধন সামগ্রী।

সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বাহিনীর নিয়মিত তৎপরতা অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর