শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ডিআর কঙ্গোতে কমপক্ষে ৫০ জনকে চাপাতি দিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৩

ডিআর কঙ্গোতে আইএসআইএস সমর্থিত অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) বিদ্রোহীরা একটি শেষকৃত্যের অনুষ্ঠানে ৫০ জনের বেশি বেসামরিক নাগরিককে চাপাতি দিয়ে হত্যা করেছে। পূর্ব কঙ্গোর কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। এটি গোষ্ঠীটির সর্বশেষ বড় আকারের হামলা।

স্থানীয় প্রশাসক ম্যাকায়ার সিভিকুনুলা জানান, সোমবার রাতের দিকে উত্তর কিভু প্রদেশের লুবেরো অঞ্চলের নটোয়ো শহরে এই হত্যাকাণ্ড ঘটে।

তিনি বলেন, ‘আমি প্রাথমিভাবে ৫০ জনের মৃত্যুর সংখ্যা নিশ্চিত করতে পেরেছি। রাত ৯টার দিকে নটোয়ো গ্রামে শেষকৃত্য অনুষ্ঠানের সময় নিহতদের আটক করা হয় এবং তাদের বেশির ভাগকেই চাপাতি দিয়ে হত্যা করা হয়। তদন্ত এখনো অব্যাহত রয়েছে।’ তবে লুবেরোর সামরিক প্রশাসক কর্নেল আলাইন কিওয়েওয়া রয়টার্সকে জানিয়েছেন, নিহতের সংখ্যা প্রায় ৬০ এবং আরো অনেকেই নিখোঁজ, তাই নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

পূর্ব কঙ্গোর খনিজসমৃদ্ধ এই অঞ্চলে জমি ও সম্পদ নিয়ে বহু মিলিশিয়া সংঘর্ষে লিপ্ত রয়েছে, যার মধ্যে এডিএফও অন্যতম। কঙ্গোর সেনাবাহিনী এবং তাদের মিত্র উগান্ডা জানিয়েছে, তারা বর্তমানে এডিএফের বিরুদ্ধে অভিযান তীব্র করেছে। গত মাসে এডিএফের একাধিক হামলায় ৫০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়, যেখানে জুলাই মাসে একটি গির্জায় হামলায় ৩৮ জনের প্রাণহানি ঘটে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর