শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ, শিবিরকে নিয়ে যা বললেন নাছির

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগ উঠেছে ছাত্রদলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে। আচরণবিধি ভেঙে কেন্দ্রর কাছে ভোটের প্রচারণা চালানোর অভিযোগও উঠেছে দলটির কর্মীদের বিরুদ্ধে।

তবে ছাত্রদল এসব অভিযোগ অস্বীকার করেছে। সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই অভিযোগ অস্বীকার করেন।

নাছির বলেন, ‘শিবিরের প্যানেল থেকে বারবার অভিযোগ করা হয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা যারা নির্বাচন পরিচালনা করছেন কিন্তু নির্বাচনের আচরণবিধি বিষয়ে তাদের ন্যূনতম জ্ঞান না পেয়েও তারা নির্বাচনের দায়িত্ব পালন করছেন, এটি আমাদেরকে হতাশাগ্রস্ত করেছে। অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় শিক্ষকরা কেন আচরণবিধি পড়বেন না, এটি আমাদের কোনোভাবে বোধগম্য নয়।

শিবিরের প্যানেলের যারা প্রার্থী বিশেষ করে ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থী তারা যে ভাষায় কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সম্মানিত শিক্ষক ঠিক একই ভাষায় কথা বলছেন বলে আমাদের মনে হচ্ছে।’

শিবিরের অভিযোগ অস্বীকার করে নাছির বলেন, ‘শিবিরের পক্ষ থেকে আজকে অভিযোগ করা হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করেছে।

১০০ মিটারের মধ্যে আমরা যে প্যানেল সিটগুলো বিতরণ করছি, তারা এটি নিয়ে অভিযোগ করেছে। আপনারা দেখেন, আমরা এর আগেও দেখিয়েছি যে, গত কয়েকদিন ধরে গুপ্তভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পকেটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এই গোপন প্যানেলটি তারা কিন্তু দিচ্ছেন। আমাদের পক্ষে থেকে তো কোনো অভিযোগ করা হয়নি। আমরা তাদের অভিযোগের বিপরীতে এটি দিয়েছি।

সুতরাং আমরা মনে করি, যেহেতু এখানে অনেকগুলো ভোট দিতে হবে, শিক্ষার্থীরা হয়তো ভোট কেন্দ্রে গিয়ে সংখ্যা ভুলে যেতে পারে। সেজন্য আমরা মনে করি এটি শিক্ষার্থীদের সহায়তার জন্য বিভিন্ন প্যানেল বা তারা যেকোনো প্যানেল দিতে পারে। এটি আচরণবিধির কোনো লঙ্ঘন হবে না বলে আমরা মনে করি।’

মিথ্যাচার করা হয়েছে জানিয়ে নাছির বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই ভোটকেন্দ্রের ১০০ মিটার দূরে আমাদের সহায়তাকেন্দ্র আমরা স্থাপন করেছি। সেটা নিয়েও মিথ্যাচার করা হয়েছে।

আমরা আবারও বলছি যে, যেকোনো প্রার্থী যেকোনো ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন যেটি আচরণবিধির ১২-এর খ ধারায় স্পষ্টভাবে লিখা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় শিক্ষকরা দুর্ভাগ্যজনকভাবে আচরণবিধি না পড়ে তারা ভোটের যাবতীয় বিষয় পরিচালনা করছে।’

গণমাধ্যমের উদ্দেশে নাছির বলেন, ‘আমরা সে সব গণমাধ্যমের কর্মীদেরকেও অনুরোধ করব যে, আপনারা আচরণবিধি পড়ে যদি সংবাদ পরিবেশন করেন তাহলে অন্তত কেউ ক্ষতিগ্রস্ত হবে না। সবার প্রতি ইনসাফ কায়েম হবে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর