শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

দ্বিতীয় সংসারও টিকল না রনির, আত্মহনন!

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৩

নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রী বিবাহ বিচ্ছেদ ঘটানোয় রনি আহমেদ (২৭) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জামনগর ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রনি ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রনি দীর্ঘদিন ধরে অভাব-অনটন ও ঋণের চাপে ভুগছিলেন।

প্রায় এক বছর আগে প্রথম স্ত্রীর সঙ্গে তার সংসার ভেঙে যায়। স্ত্রী সন্তানসহ বাবার বাড়ি চলে যান। পরে রনি দ্বিতীয় বিয়ে করলে সেখানেও শান্তি ফেরেনি। সম্প্রতি দ্বিতীয় স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে গিয়ে সেখান থেকেই তাকে ডিভোর্স দেওয়ার খবর জানান।

এ খবরে মানসিকভাবে ভেঙে পড়েন রনি। পরে সোমবার সন্ধ্যায় নিজ কক্ষে কীটনাশক পান করেন তিনি। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু পথেই তার মৃত্যু হয়।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনাটি অপমৃত্যু হিসেবে মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর