শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

এবারের মঞ্চেও নারী শিল্পীদের জয়জয়কার

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫

কয়েক বছর ধরেই চিত্রটা এমন। পশ্চিমা সংগীতে নারীদের দাপট ক্রমে উজ্জ্বল হয়ে উঠছে। পুরস্কারের আসরগুলোতে নারীদের অর্জন থাকে এগিয়ে। এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের এবারের আসরেও তেমনটাই ঘটল।

প্রধান পুরস্কারগুলোসহ অধিকাংশ বিভাগেই জিতেছেন নারী শিল্পীরা। ‘ব্রাইটার ডেইজ আহেড’ গানচিত্রের জন্য প্রধান পুরস্কার ‘ভিডিও অব দ্য ইয়ার’ পেয়েছেন আরিয়ানা গ্রান্দে। সর্বোচ্চ চারটি পুরস্কার জিতে নিয়েছেন লেডি গাগা। দ্বিতীয় সর্বোচ্চ তিনটি পুরস্কারও পেয়েছেন নারী-সাবরিনা কার্পেন্টার।

পুরস্কার জেতার পর সাবরিনা বলেন, ‘সমালোচনা, বৈষম্য আর নেতিবাচকতায় ভরে আছে এই পৃথিবী। তেমন পৃথিবীতে এ রকম বড় অর্জনের অংশ হতে পারা, যেটা জীবনে আলো নিয়ে আসে, মুখে হাসি ফোটায়, মনে হয় দুনিয়াটাই আমার; এর জন্য আমি ভীষণ কৃতজ্ঞ।’

বাংলাদেশ সময় গতকাল সকালে নিউ ইয়র্কের ইউবিএস অ্যারেনায় অনুষ্ঠিত হয় এমটিভি ভিএমএর আয়োজনটি। এবার সঞ্চালনায় ছিলেন র‌্যাপার ও অভিনেতা এলএল কুল জে।

প্রধান বিভাগের বিজয়ীরা

ভিডিও অব দ্য ইয়ার : আরিয়ানা গ্রান্দে [ব্রাইটার ডেইজ আহেড]

আর্টিস্ট অব দ্য ইয়ার : লেডি গাগা

বেস্ট গ্রুপ : ব্ল্যাকপিঙ্ক

সং অব দ্য ইয়ার : রোজ ও ব্রুনো মারস [অ্যাপট]

বেস্ট নিউ আর্টিস্ট : অ্যালেক্স ওয়ারেন

বেস্ট পপ ভিডিও : আরিয়ানা গ্রান্দে [ব্রাইটার ডেইজ আহেড]

বেস্ট পপ আর্টিস্ট : সাবরিনা কার্পেন্টার

বেস্ট অ্যালবাম : সাবরিনা কার্পেন্টার [শর্ট এন' সুইট]

বেস্ট কোলাবরেশন : লেডি গাগা ও ব্রুনো মারস [ডাই উইথ আ স্মাইল]

বেস্ট রক ভিডিও : কোল্ডপ্লে [অল মাই লাভ]

বেস্ট কে-পপ ভিডিও : লিসা, দোজা ক্যাট ও রায়ে [বর্ন অ্যাগেইন]

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর