শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

জেরুজালেমে বন্দুকধারীদের গুলিবর্ষণে নিহত ৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৭

জেরুজালেমে বন্দুকধারীদের গুলিবর্ষণে পাঁচজন নিহত এবং সাতজন গুরুতর আহত হয়েছেন। দেশটির প্যারামেডিকস এবং পুলিশ এই খবর নিশ্চিত করেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

নিহতদের মধ্যে তিনজন পুরুষ, ৫০ বছর বয়সী এক নারী এবং ৫০ বছর বয়সী এক পুরুষ আছে বলে ইসরায়েলের ‘ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস’ শনাক্ত করেছে। গুলিবিদ্ধ নয়জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ভাঙা কাঁচের আঘাতে আরো তিনজন আহত হয়েছেন।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, শহরের উত্তর উপকণ্ঠে রামোট জংশনে একটি বাস স্টপে দুই ‘সন্ত্রাসী’ গুলি চালায়। তখন একজন নিরাপত্তা কর্মকর্তা এবং একজন বেসামরিক ব্যক্তিও পাল্টা গুলি চালায়, এতে দুইজন আক্রমণকারী নিহত হন। কোনো গোষ্ঠী থেকে এখনো এ হামলার দায়দায়িত্ব স্বীকার করা হয়নি, যদিও হামাস এ হামলার প্রশংসা করেছে।

পুলিশ জানিয়েছে, ওই এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে বোমা নিষ্ক্রিয়করণ দলও কাজ করতে শুরু করেছে। এদিকে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি আর্মি রেডিও দাবি করেছে, পুলিশ এখন সন্দেহ করছে হামলাকারীরা অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি ছিলেন।

আম্মান থেকে আল জাজিরার হামদাহ সালহুত রিপোর্ট করছেন, ‘ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, দুই অপরাধী অধিকৃত পশ্চিম তীরের একটি এলাকা থেকে এসেছে, যা অধিকৃত পূর্ব জেরুজালেমের ঠিক পশ্চিমে অবস্থিত। তারা বলেছে, এই হামলায় দুইজন একসঙ্গে কাজ করেছে।

দুই বন্দুকধারী একটি বাসে উঠে গুলি চালায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাদের মধ্যে একজন টিকিট ইন্সপেক্টরের পোশাক পরেছিল।’ আবার সন্দেহ করা হচ্ছে, হামাসের নির্দেশে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের অতি-ডানপন্থী নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির গুলিবর্ষণের ঘটনাস্থলে পৌঁছেছেন বলে আলজাজিার প্রতিবেদনে বলা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর