শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

প্রথমবারের মতো মোংলা বন্দরে ভিড়ল সাড়ে ৮ মিটার গভীরতার জাহাজ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত:
৩ আগষ্ট ২০২৩, ১৭:৫৫

বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরে প্রথমবারের মতো সাড়ে আট মিটার গভীরতার কন্টেইনারবাহী জাহাজ নোঙর করেছে।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) দুপুরে সিঙ্গাপুরের পতাকাবাহী এমভি মায়েরক্স নুসানতারা নামের জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করে।

জাহাজটিতে ৪৮৯ টিইউজ (৭ হাজার ৩৫৭ মেট্রিকটন) পণ্য রয়েছে। এ পণ্য খালাস শেষে জাহাজটিতে ২৬৩ বক্স ৩৬৭ টিইউজ বোঝাই হবে বলে জানিয়েছে বন্দরের হারবার ও মেরিন বিভাগ।

এর আগে রোববার (২৫ জুন) বিকেলে প্রথমবারের মতো “৭৫০ টিইউজ কন্টেইনার” নিয়ে মোংলা বন্দরে ভিড়েছিল আট মিটার ড্রাফটের গিয়ারলেস জাহাজ “এমভি ফিলোটিমো”। নিয়মিত পশুর চ্যানেল ও জেটি ফ্রন্টে ড্রেজিংয়ের ফলে আট মিটার ও সাড়ে আট মিটার গভীরতার জাহাজ ভেড়ানো সম্ভব হচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মো. আসাদুজ্জামান বলেন, সিঙ্গাপুরের পতাকাবাহী

“এমভি মায়েরক্স নুসানতারা” নামের আট দশমিক পাঁচ মিটার  গভীরতার জাহাজটি মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করেছে। জাহাজ থেকে ৩১৫ বক্স ৪৮৯ টিইউজ পণ্য এ বন্দরে খালাস হবে। খালাস শেষে ২৬৩ বক্সে ৩৬৭ টিইউজ পণ্য বোঝাই হবে বলে আশা করা হচ্ছে। 

তিনি আরও বলেন, পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় পর থেকে মোংলা বন্দরের কার্যক্রম ব্যাপকভাবে বেড়েছে। এ বন্দর দিয়ে রেডিমেইড গার্মেন্টস পণ্যসহ বিভিন্ন পণ্য রপ্তানি শুরু হয়েছে। মোংলা বন্দরে দ্রুত জাহাজ হ্যান্ডলিং করা, পর্যাপ্ত ইয়ার্ড ও শেড সুবিধা, জেটির ভেতরে কন্টেইনার স্টাফিং সুবিধা, কাট অফ টাইমের (Cut Of Time) নিয়ম অনুসরণ না করা, পর্যাপ্ত ইকুইপমেন্ট সুবিধা ও পণ্যের নিরাপত্তা বৃদ্ধিসহ নানা সুবিধা বাড়ানো হয়েছে। সেই সঙ্গে ঢাকার সঙ্গে দূরত্ব কমে যাওয়ায় সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে। ফলে ব্যবসায়ীরা মোংলা বন্দর ব্যবহারে আরও বেশি আগ্রহী হচ্ছেন। 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর