শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

জাপানের প্রধানমন্ত্রী ইশিবা পদত্যাগ করছেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৩

দলের মধ্যে ভাঙন এড়াতে অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। রোববার প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইশিবা আজ রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।

প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ইশিবা গত বছরের সেপ্টেম্বরে ক্ষমতায় আসেন।

তবে জীবনযাত্রার ব্যয় বাড়ার সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা হারিয়ে তার জোট সংসদের দুই কক্ষের নির্বাচনেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই পরাজয়ের ফলে নিজ দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) অভ্যন্তরীণ চাপের মুখে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি।

পদত্যাগের বিষয়ে এর আগে কথা উঠলেও ইশিবা তাতে কর্ণপাত করেননি, বরং সে সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্কসংক্রান্ত একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করাতেই মনোযোগ দেন।

এরপর গত সপ্তাহে রাজনৈতিক অনিশ্চয়তায় ইয়েন ও সরকারি বন্ডের বাজারে ধস নামলে তার পদত্যাগের বিষয়টি নতুন করে সামনে আসে।

এদিকে ইশিবার সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে আলোচনায় রয়েছেন সাবেক অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী সানায়ে তাকাইচি ও কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমি। গত বছর এলডিপির নেতৃত্ব নির্বাচনের রানঅফে তাকাইচিকে অল্প ব্যবধানে হারিয়েছিলেন ইশিবা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর