শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বাবুল

এমন কোনো শক্তি নেই যে আগামীর নির্বাচনকে বাধাগ্রস্ত করবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৮

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ‘বিএনপি একটি গণমানুষের দল। দমন–পীড়ন দিয়ে এ দলকে দমানো যাবে না। আগামীতে নির্বাচন হবে, বাংলাদেশের এমন কোনো শক্তি নেই যে এই নির্বাচনকে বাধাগ্রস্থ করবে।’

বুধবার (৩ সেপ্টেম্বর) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন, যারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান করছেন তাদের হুশিয়ার করে বলতে চাই, সাবধান হয়ে যান।’

তিনি আরো বলেন, ‘আমরা ট্রেনিং জমা দেইনি, গণতান্ত্রিক ব্যবস্থা বানচালের জন্য, নির্বাচন বানচালের জন্য কেউ কোনো অপচেষ্টা করলে আমরা হাজার হাজার নেতাকর্মী তা রুখে দেবো।’

উপজেলা বিএনপির আহব্বায়ক কাজী বদরুজ্জামান বদুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, যুগ্ম আহব্বায়ক আব্দুর রাজ্জাক খাঁন, সত্তার মাস্টার, আবু জাফর, কে.এম আবু সাইদ, সদস্য মাসুদুর রহমান, রাজু শিকদার, ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা জাওয়াদ, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার শিথিল প্রমুখ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর