শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

প্রায় ২ কোটি টাকার খেলনা চুরি, অস্ট্রেলীয় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০০

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে প্রায় আড়াই লাখ অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি টাকা) মূল্যের বিপুল পরিমাণ লেগো ও খেলনা উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, এসব লেগো ও খেলনা ডিপার্টমেন্ট স্টোর থেকে চুরি করা হয়েছিল। এ ঘটনায় এক ব্যক্তিকে চুরির দায়ে পুলিশ গ্রেপ্তার করেছে বলে মঙ্গলবার জানিয়েছে বিবিসি।

দক্ষিণ অস্ট্রেলিয়ার পুলিশ শনিবার রয়াল পার্কের একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার ৫০০টি সামগ্রী উদ্ধার করে।

এর মধ্যে এক হাজার ৭০০টি লেগোর বাক্স এখনো খোলা হয়নি। পুলিশ জানিয়েছে, এগুলো অনলাইনে বিক্রির জন্য মজুদ রাখা হয়েছিল। দক্ষিণ অস্ট্রেলিয়ায় খুচরা দোকান থেকে চুরি ঠেকাতে পরিচালিত কার্যক্রমের মধ্যে এটিই সবচেয়ে বড় জব্দ অভিযান। এত বেশি লুটকৃত খেলনা সরিয়ে নিতে পুলিশের অতিরিক্ত সদস্য ডাকা হয়, যা তিনটি ট্রাক ভর্তি করে নিয়ে যেতে হয়েছিল।

এ ঘটনায় ৪১ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে আগামী ৩০ সেপ্টেম্বর পোর্ট অ্যাডিলেড ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হবে।

লেগো ছাড়াও উদ্ধার হওয়া খেলনার মধ্যে ছিল নরম খেলনা, ওয়াটার গান, খেলনা ট্রাক এবং পোকেমন, বার্বি, হ্যালো কিটি ও থমাস দ্য ট্যাংক ইঞ্জিনের মতো জনপ্রিয় ব্র্যান্ড।

দক্ষিণ অস্ট্রেলিয়া পুলিশের জন ডে ক্যান্ডিয়া বলেন, ‘এ উদ্ধার অভিযানের প্রাপ্ত পণ্যের পরিমাণ উল্লেখযোগ্য ও এটি অভিযুক্ত ব্যাক্তির চুরির গভীরতা প্রমাণ করে।

’ তিনি জানান, দোকানগুলোর সঙ্গে যৌথভাবে পরিচালিত এ ধরনের অভিযানের লক্ষ্য হচ্ছে চোরদের শনাক্ত করা, বিশেষত যারা বারবার অপরাধ করে বা হুমকি দিয়ে চুরি করে।

ভোক্তাদের সতর্ক করে পুলিশ বলেছে, অনলাইনে অস্বাভাবিক কম দামে পণ্য কেনা থেকে বিরত থাকতে হবে, কারণ এসব কেনাকাটা অজান্তেই অপরাধকে উৎসাহিত করে।

সাম্প্রতিক মাসগুলোতে এ ধরনের অভিযানের ফলে দক্ষিণ অস্ট্রেলিয়ায় দোকান থেকে চুরি কমেছে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে প্রায় দুই হাজার ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিশ্বজুড়েই খুচরা অপরাধ বাড়ছে। যুক্তরাজ্যে গত সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে চুরির অভিযোগ বেড়ে দাঁড়িয়েছে ২০.৪ মিলিয়নে, যা আগের বছরের তুলনায় ৩.৭ মিলিয়ন বেশি। এতে ব্যবসায়ীদের আনুমানিক দুই বিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর