শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

এশিয়া কাপ ও বিশ্বকাপেও দারুণ কিছু করবে বাংলাদেশ, বিশ্বাস বিসিবি সভাপতির

খেলা ডেস্ক

প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩০

এক সপ্তাহ পর শুরু হবে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতে মহাদেশীয় টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে প্রস্তুতিটা দারুণভাবে সারছে বাংলাদেশ। ঘরের মাঠে নেদারল্যান্ডসকে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ।

এতে টি-টোয়েন্টি সংস্করণে হ্যাটট্রিক সিরিজ জিতেছে বাংলাদেশ।

লিটন দাসের অধিনায়কত্বে এমন পারফরম্যান্সে খুশি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এমন ধারাবাহিকতা এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ কাজে দেবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

সিলেটে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আমিনুল বলেছেন, ‘পরপর তিনটা সিরিজ জিতলাম আমরা। আমার কাছে মনে হয়েছে ক্রিকেটারদের আত্মবিশ্বাস ছিল অনেক।

ধারাবাহিক উন্নতির দিকটা আমরা দেখতে পাচ্ছি। এই আত্মবিশ্বাস হয়তো ইনশাআল্লাহ এশিয়া কাপেও কাজে লাগবে।’

আত্মবিশ্বাসটা ধরে রেখে ক্রিকেটাররা টি-টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ কিছু করবেন বলে জানান আমিনুল। তিনি বলেছেন, ‘তাদের এই আত্মবিশ্বাস সামনের ম্যাচগুলোতে কাজে লাগবে।

শুধু এশিয়া কাপ না, ২০২৬ সালে বিশ্বকাপও আছে। আশা করি, ক্রিকেটারদের আত্মবিশ্বাসটা ধরে রাখা যাবে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর