শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

চাঁদপুরে ২৪ ঘণ্টায় ৪৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত:
৩ আগষ্ট ২০২৩, ১৬:১৭

জেলা সদরের সরকারি জেনারেল হাসপাতালসহ জেলা জুড়ে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪৮ জন ভর্তি হয়েছেন। প্রতিদিনই এই রোগীর সংখ্যা বাড়ছে।

যার ফলে সদর হাসপাতালে রোগী নিয়ে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। হাসপাতালের বিছানায় জায়গা না পেয়ে মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন অনেকে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে গিয়ে দেখা গেছে, নিয়মিত রোগীর পাশাপাশি ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। তবে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড থাকলেও আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় নির্দিষ্ট কক্ষের বাহিরে চিকিৎসা নিতে হচ্ছে।

সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ডেঙ্গু আক্রান্ত রোগী সোলাইমান জানান, কয়েকদিন জ্বর থাকায় সন্দেহ হয় ডেঙ্গু হয়েছে কিনা। পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়ায় গত দুইদিন ধরে হাসপাতালে ভর্তি আছেন। তবে বিছানায় না থাকায় মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে জানা গেছে, বর্তমানে জেলা সদর হাসপাতালসহ আট উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৫২ জন। এর মধ্যে জেলা সদর হাসপাতালে ৫৪ জন, ফরিদগঞ্জে ১৪ জন, শাহরাস্তিতে ১৫ জন, কচুয়ায় ২২ জন, হাজীগঞ্জে পাঁচ জন, মতলব দক্ষিণে ২১ জন, মতলব উত্তরে ১০ জন ও হাইমচরে ১০ জন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। তবে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আমাদের আন্তরিকতার অভাব নেই। তবে ডেঙ্গু রোগী ছাড়াও হাসপাতালের নিয়মিত রোগীর চিকিৎসা সেবা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তবে ইতোমধ্যে অনেক ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন। বর্ষা মৌসুমটা আমাদেরকে আরও সতর্ক হয়ে থাকতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর