শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সাদিক কায়েম

যারা দিল্লির বয়ান শোনাচ্ছে শিক্ষার্থীরা তাদের লাল কার্ড দেখাবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৫, ১৭:৫৩

ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ে যারা দিল্লির বয়ান শোনাচ্ছে, শিক্ষার্থীরা তাদের লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। তিনি বলেন, ‘৯ সেপ্টেম্বর ব্যালট বিপ্লব হবে, আমাদের প্যানেলের বিজয় হবে।’

রবিবার (৩১ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে ডাকসুর সার্বিক পরিস্থিতি নিয়ে এ মন্তব্য করেন তিনি। সাদিক কায়েম বলেন, ‘শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা আমাদের আকাঙ্ক্ষা।

আমরা সব সময় শিক্ষার্থীবান্ধব কাজ করছি। কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বড় অংশেরই শিক্ষার্থীদের নিয়ে কোনো ভাবনা নেই। তারা দিল্লির বয়ান, বাকশালি বয়ানের ক্যাসেট বাজাচ্ছে।’ তিনি বলেন, ‘আমাদের ছবি বিকৃতির জন্য আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছি।

কিন্তু ৩ দিন পার হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ এর ছবি-ভিডিও সবই আছে। এমন চলতে থাকলে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কা থেকে যায়।’

এ সময় প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, ‘যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাদের জবাব শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে দেবে।

’তার প্রার্থিতা বাতিলের জন্য দায়ের করা রিটের ব্যাপারে ফরহাদ বলেন, ‘আগে আমাদের নিয়ে প্রপাগান্ডা ছড়ানো হতো। এখন অন্তত কেউ আদালতে যাচ্ছেন। যিনি রিট করেছেন তার প্রতি আমার শ্রদ্ধা আছে।’ ফরহাদ আরো বলেন, ‘এটা আদালতের বিবেচনাধীন বিষয়। এটার মীমাংসা আদালতেই হবে।

কিন্তু রিট আরো আগে না করে নির্বাচনের এক সপ্তাহ আগে কেন করেছে সেটা নিয়ে আমরা শঙ্কা করছি। এটা নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে। তবে এ দ্বিমতকে আমরা শ্রদ্ধা করি।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর