শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

অধ্যাপক সামিনা লুৎফা

এর চেয়ে জঘন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেখিনি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৫, ১৭:৩৭

কিছু রাজনৈতিক স্বার্থান্বেষী মহল আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে বাংলাদেশকে অস্থির করেছে বলে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা বলেছেন, ‘এই অস্থিরতা নিয়ন্ত্রণে বর্তমান সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।

এর চেয়ে জঘন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখিনি। প্রতিদিন আমাদের জান হাতে নিয়ে বের হতে হচ্ছে।’ রবিবার (৩১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘সারা দেশে শিক্ষকদের ওপর নিপীড়ন, নাগরিক কর্মসূচিতে হামলা এবং নুরুল হক নুরের ওপর সেনা-পুলিশি নির্যাতনের বিরুদ্ধে’ বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বক্তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সভা করতে গিয়ে হামলা এবং ঢাবি অধ্যাপক হাফিজুর রহমান কার্জনকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়ে বলেন, ‘এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা বিধানে কোনো ব্যবস্থা নেয়নি। সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে।’

তিনি বলেন, ‘পুরো বছরটা জুড়ে যখন শ্রমিক, তথ্য আপা, ইবতেদায়ি মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর আক্রমণ করা হয়েছে তখন কিন্তু কাউকে আমরা কথা বলতে দেখিনি। এখন যেহেতু সরকারের উপদেষ্টারা নিন্দা জানাচ্ছেন যেখানে তাদের দায় হচ্ছে মানুষের নিরাপত্তা বিধান করা।

সেটা করতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার দায় তাদের নিতে হবে।’ তিনি আরো বলেন, ‘কিছু রাজনৈতিক স্বার্থান্বেষী মহল আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে বাংলাদেশকে অস্থির করে তুলছে। এই অস্থিরতা নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।

এর চেয়ে জঘন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখিনি। প্রতিদিন আমাদের জান হাতে নিয়ে বের হতে হচ্ছে।’

অধ্যাপক সামিনা লুৎফা বলেন, ‘এমন নাজুক আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভেতরে আগামী নির্বাচন নিয়ে আমরা শঙ্কিত হয়ে উঠেছি। অবিলম্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। গণ-অভ্যুত্থানে মানুষের ক্ষোভ নানাভাবে প্রকাশিত হয়েছে।

এখন কিন্তু এক বছর পার হয়ে গেছে, কিন্তু এখন শান্তির সময়, নির্মাণের সময়।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর