শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

তারকাদের জমকালো পোশাক, বিনামুল্যে নাকি গুনতে হয় টাকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৫, ১৫:৩৪

আলো ঝলমলে অনুষ্ঠানের মঞ্চে বা লাল গালিচায় পা রাখতেই ক্যামেরার ফ্ল্যাশে ভেসে ওঠে তারকাদের ঝলমলে সাজ।

প্রথমে চোখ আটকে যায় পোশাকের দিকে, পরে নজর ঘোরে গয়নাগাটি থেকে শুরু করে জুতো পর্যন্ত। তখনই গুঞ্জন ওঠে- এই পরিপূর্ণ সাজ কে তৈরি করেছেন? শুধু তারকা নয়, এই জৌলুসের পেছনে থাকেন আরেকজন হলেন সজ্জাশিল্পী।

বিশেষ অনুষ্ঠানগুলোতে অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের সাজগোজের দায়িত্ব তুলে দেন পেশাদার স্টাইলিস্টের হাতে।

তাই এই শিল্পীদের পারিশ্রমিকও কম নয়। বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং জানিয়েছেন, একটি সাজের জন্য খরচ ন্যূনতম ২০ হাজার টাকা থেকে শুরু হয়ে সহজেই এক লক্ষ টাকার ওপরে পৌঁছে যায়।

অনেকেই মনে করেন, সজ্জাশিল্পীর কাজ শুধু পোশাক বাছাই পর্যন্ত সীমিত। কিন্তু বাস্তবে এর সঙ্গে যুক্ত থাকে একটি পূর্ণাঙ্গ টিম—স্টাইলিস্ট, তার সহকারী, চিত্রগ্রাহক, কেশসজ্জাশিল্পী এবং মেকআপ আর্টিস্ট।

রাকুল নিজে বহু বছর ধরে একই কেশসজ্জাশিল্পী ও রূপটানশিল্পীর সঙ্গে কাজ করছেন। তাদের তিনি নিজের পরিবারের অংশ বলেই মনে করেন। তাই অনেক সময় তারা কোনো পারিশ্রমিক নেন না।

এখানেই শেষ নয়। বরং আরও একটি প্রশ্ন ঘুরপাক খায় সবার মনে, এই পোশাকগুলো কি তারকারা কিনে নেন, ভাড়া নেন, নাকি বিনামূল্যে পান? প্রিমিয়ার বা বড় ইভেন্টে তারকাদের প্রায়ই মজা করতে শোনা যায়, ‘পোশাকটা ফেরত দিতে হবে।’ ফলে সাধারণ মানুষের ধারণা, ডিজাইনাররা নিজেদের ব্র্যান্ডকে আলোচনায় আনতে এই পোশাক দেন একেবারে বিনামূল্যে।

রাকুল প্রীত সিং অবশ্য এই ধারণা ভ্রান্ত বলেই মনে করেন। তার ভাষায়, সজ্জাশিল্পীকে শুধু পোশাক নির্বাচন নয়, আনা-নেওয়া, কুরিয়ার খরচ, আন্তর্জাতিক ব্র্যান্ড হলে কাস্টমস ও পরিবহণ খরচ সবই সামলাতে হয়। জনপ্রিয় তারকাদের সাজাতে অনেকে আগ্রহী থাকেন ঠিকই, তবে তার মানে এই নয় যে সব সময় পোশাক বিনামূল্যে আসে।

ব্যক্তিগতভাবে রাকুলের মত, সব পোশাক নিখরচায় নেওয়া নৈতিকতার পরিপন্থী। তাই সুযোগ পেলেই তিনি নিজের পছন্দের পোশাক কিনে নেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর