শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আবারও আইটেম গানে ফারিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩ আগষ্ট ২০২৩, ১৩:৩১

নুসরাত ফারিয়া

গেল ঈদে মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমার ‘কলিজা আর জান’ শিরোনামের আইটেম গানে দর্শক মাতিয়েছেন নুসরাত ফারিয়া। সেই ধারাবাহিকতায় আবারও আইটেম গার্ল হয়ে আসছেন তিনি।

তবে এবার দেশের কোনও সিনেমায় নয়, কলকাতার ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজে কোমর দোলাবেন এই অভিনেত্রী।

‘মেনকা’ শিরোনামের গানের একটি পোস্টারও প্রকাশ করা হয়েছে সামাজিকমাধ্যমে। গানটিতে তার সঙ্গে রয়েছেন গৌরব চক্রবর্তী।

রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ফেসবুকে প্রকাশিত পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, ড্যান্স ফ্লোরে এবার আগুন লাগাতে আসছে মেনকা।

এ বিষয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘আবার প্রলয়’ ওয়েব সিরেজের অপেক্ষায় ছিলেন দর্শক। তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ‘মেনকা’ গানটিতে আমার পারফরম্যান্স দর্শকদের ভালো লাগবে- এ আশা করাই যায়।

শুক্রবার ৪ আগস্ট গানটি উন্মুক্ত হবে। রাজ চক্রবর্তী পরিচালিত সিরিজে আরও অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায়, লোকনাথ দে, দেবাশিস মণ্ডল। আসছে ১১ আগস্ট জি-ফাইভে মুক্তি পাবে সিরিজটি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর