শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভারত থেকে ৫২৫ টন চাল আমদানি, দাম কমার আশা ব্যবসায়ীদের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৫, ১৭:৩৪

দেশের বৃহত্তম স্থলবন্দর যশোরের বেনাপোল দিয়ে আবারও ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। ভারতের পেট্রাপোল বন্দর হয়ে দুই চালানে মোট ৫২৫ মেট্রিক টন চাল দেশে প্রবেশ করেছে।

মোট ১৫ ট্রাকে আসা এই চালের মধ্যে এক চালানে ছিল ৩১৫ টন এবং অন্যটিতে ২১০ টন। চালগুলো আমদানি করেছে মেসার্স হাজী মুসা করিম অ্যান্ড সন্স।

ভারতীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করেছে লক্ষ্মী ট্রেডিং কম্পানি ও শর্মা অ্যাগ্রো লিমিটেড।

আমদানিকারক আব্দুস সামাদ জানান, ‘চালের বাজার অনেকদিন ধরেই অস্থির। সরকার আমদানির অনুমতি দেওয়ার পর দ্রুত চাল এনেছি। আশা করি, এতে বাজারে কিছুটা স্বস্তি আসবে।

’বেনাপোল আমদানি ও রপ্তানি কারক সমিতির সভাপতি হাজী মহাসিন মিলন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য—ভোক্তার কাছে স্বস্তিতে চাল পৌঁছে দেওয়া। আমদানির প্রক্রিয়াটি সহজ হলে আরো বেশি চাল আনা সম্ভব হবে। সরবরাহ বাড়লেই বাজারে স্থিতিশীলতা আসবে।’

যশোরের খুচরা ব্যবসায়ী মো. জাহিদ হাসান জানান, ‘গত কয়েক সপ্তাহে মোটা চালের দাম কেজিতে ৫-৭ টাকা পর্যন্ত বেড়েছিল।

এতে সাধারণ মানুষ বিপাকে পড়ে। এখন নতুন চাল এলে কিছুটা হলেও দাম কমবে।’ পাইকারি ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, ‘যত বেশি আমদানি হবে, বাজার তত দ্রুত স্থিতিশীল হবে। আমাদের ধারণা, নতুন চাল এলে পাইকারি দাম কেজিতে ৩-৪ টাকা পর্যন্ত কমবে।’

বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেন বলেন, ‘দুই চালানের সবগুলো ট্রাক বন্দরে পৌঁছেছে এবং খালাস সম্পন্ন হয়েছে।

কাস্টমস প্রক্রিয়া শেষে খুব দ্রুতই চাল বাজারে পৌঁছাবে। এতে শুধু বাজারে স্বস্তি আসবে না, সরকারের রাজস্ব আয়ও বাড়বে।’

গত বছর (২০২৪ সালে) বেনাপোল দিয়ে প্রায় ৪৫ হাজার মেট্রিক টন চাল আমদানি হয়েছিল। তবে চলতি অর্থবছরে শুরুতে নীতিগত কারণে কয়েক মাস চাল আমদানি বন্ধ থাকায় বাজারে চাহিদা-সরবরাহে অসামঞ্জস্য দেখা দেয়।

বর্তমানে বাজারে সরু চাল বিক্রি হচ্ছে ৬৫-৭২ টাকা কেজি দরে এবং মোটা চাল ৫২-৫৭ টাকা দরে। পাইকারদের ধারণা, আমদানিকৃত চাল বাজারে এলে দাম কেজিতে আরো ৩-৪ টাকা কমতে পারে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর