শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

৫০০ টাকা থেকে ৫ লাখ, কোন অস্ত্র উদ্ধারে কত টাকা পুরস্কার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৫, ১৫:৫৯

হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি একথা বলেন।

তিনি জানান, লুট হওয়া পিস্তলের জন্য ৫০ হাজার, শটগান ৫০ হাজার, চায়না রাইফেল ১ লাখ, এসএমজি ১ লাখ ৫০ হাজার, এলএমজি ৫ লাখ, প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেউ লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে তার পরিচয় গোপন রাখা হবে। নির্বাচনের আগে যতোটা সম্ভব লুট হওয়া অস্ত্র উদ্ধারের চেষ্টা করবো।

তিনি বলেন, প্রচুর নিয়োগ হচ্ছে এখন। নিয়োগ বাণিজ্য হলে সে খবরও জানানোর আহ্বান। নিয়োগ বাণিজ্য বন্ধে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। গত এক বছরে নিয়োগ বাণিজ্যের খবর হয়নি।

জাহাঙ্গীর আলম বলেন, চেয়ারে বসার পর অনেক বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন গজিয়েছে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন পরিচয়ে কেউ চাঁদাবাজিতে জড়িত হলে জানাবেন। উপদেষ্টা কেউ দুর্নীতি করলেও সে খবর প্রকাশ করেন। তবে ভুল খবর না প্রকাশের অনুরোধ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর