শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বিয়ের আসরেই ১৫ লাখ টাকা খোয়ালেন বর

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৫, ১৭:১৯

বরের বাড়ি থেকে এক কিলোমিটার সড়ক সাজানো হয়, শেষ হয় হলুদের অনুষ্ঠান। বিয়ের দিন দুপুরে কনের বাড়ির গেটে বরকে ফুলের মালা পরিয়ে মিষ্টি খাইয়ে বরণও করা হয়। ঠিক সেই সময় স্থানীয় এক ব্যক্তি দাবি করেন, বর আগে বিয়ে করেছিল।

এ অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে কনের পরিবার বর ও তার স্বজনদের পাশের একটি ঘরে আটকে মারধর করে টাকা, সোনা, মোবাইলফোন, চেক রেখে ১৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

গত ২২ আগস্ট বিকেলে কুমিল্লার লালমাইয়ে বাকই উত্তর ইউনিয়নের ছোট বিজরা গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার রাত থেকে ঘটনা সংশ্লিষ্ট একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও উভয় পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের ছোট হাড়গিলা গ্রামের ওলিউর রহমানের ছেলে কাতার প্রবাসী শেখ রাসেল (২৬) ও ছোট বিজরা গ্রামের মহি উদ্দিনের মেয়ে মাদরাসাছাত্রী ফারহানা আক্তার মুন্নীর (১৫) বিয়ের সব আয়োজন সম্পন্ন হয়েছিল।

কনের দাদা আলী আক্কাস জানান, আমার নাতিন এবছর বিজরা মাদরাসা থেকে দাখিলে জিপিএ ৫ পেয়ে পাস করেছে।

প্রবাসী ও সফল বর দেখে বিয়েতে রাজি হয়েছি। বিয়ে করতে আসার পর আমরা জানতে পারি বর আগে একটি বিয়ে করেছে। তখন বরকে গেট থেকে ভাতিজা ফারুকের ঘরে নিয়ে আটকে রাখি। পরে বিএনপি নেতা ও গ্রামের মুরব্বিরা বসে বরকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে।

জরিমানার টাকা, চেক, স্ট্যাম্প ও সোনা বিএনপির ইউনিয়ন সভাপতি হাফেজ আনোয়ারের কাছেই আছে। জরিমানার কোনো কিছু আমাদের দেওয়া হয়নি।

বর শেখ রাসেল জানান, আমি একজন প্রবাসী। টানা ৮ বছর কাতারে ব্যবসা করি। আগে থেকেই আমি একটি পরিকল্পিত প্রতারণার শিকার হয়েছি।

আইনজীবীর মাধ্যমে এটির সমঝোতাও হয়েছে। তবুও মিথ্যা অপবাদ দিয়ে কনের বাড়িতে আমাকে আটকিয়ে চাঁদাবাজির মতো জরিমানা আদায় করা হয়েছে।

তিনি বলেন, আগের প্রতারণার ও বিয়ে বাড়িতে কনের পরিবারের জরিমানা আদায়ের ভিডিওসহ সকল ডকুমেন্ট রয়েছে। আইনজীবীর সঙ্গে পরামর্শ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরের ছোট ভাই মাহদী হাসান হৃদয় বলেন, কনের পরিবারের দাবি অনুযায়ী ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। আমরা নগদ ২ লাখ টাকা পরিশোধ করি। জরিমানার অবশিষ্ট টাকার জন্য আমার নামীয় ৮ লাখ টাকার একটি ও ৫ লাখ টাকার একটি চেক নেয়।

এছাড়া কনের জন্য আমাদের নেওয়া প্রায় ৪ ভরি সোনাসহ ট্রলি ভর্তি পোশাক ও সাজ সরঞ্জাম, একটি আইফোন ও একটি অ্যান্ড্রয়েড ফোন রেখে দেয়। শালিসের সিদ্ধান্ত অনুযায়ী তারা ৫০ টাকা মূল্যের ৫টি খালি স্ট্যাম্পে আমার সাক্ষর রাখে।

এ বিষয়ে জানতে সালিশ বৈঠকে সভাপতিত্বকারী বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আনোয়ারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে স্থানীয়রা বিষয়টি ‘মীমাংসা’ করেছে বলে জানায়। পুলিশের উপস্থিতিতে বর ও তার স্বজনদের নিরাপদে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর