শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ঘরের আঁড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ আগষ্ট ২০২৫, ১৭:৪৮

ফরিদপুরের ভাঙ্গায় জামিয়া আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) দুপুর ১টার দিকে ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের গজারিয়া গ্রামের ওই গৃহবধূর বাবার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) রিফাত হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।জামিয়া আক্তার ওই গ্রামের জালাল উদ্দিন ফকিরের মেয়ে এবং ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামের মুরাদ কারিকরের প্রথম স্ত্রী।

তাদের সংসারে রাইসা মনি (৮) নামে একটি কন্যাসন্তান রয়েছে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জামিয়া আক্তারের স্বামী মুরাদ কারিকরের দ্বিতীয় বিয়ে নিয়ে দুজনের মধ্যে বেশ কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল। আজ শনিবার সকালে এ বিষয়টি নিয়ে স্বামীর বাড়িতে থাকাকালীন উভয়ের মধ্যে ঝগড়া হয়। এরপর তিনি রাগ করে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে আসেন।

পরে বেলা ১২টার দিকে বাবার বাড়ির একটি কক্ষের আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরিবারের লোকজন দেখতে পেয়ে ভাঙ্গা থানা পুলিশকে ঘটনাটি জানায়। পরে দুপুর ১টার দিকে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

ভাঙ্গা থানার এসআই রিফাত হোসেন বলেন, ‘ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর