শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

স্ত্রী টিকটক করায় মোবাইল বিক্রি করতে যান স্বামী, গৃহবধূর আত্মহনন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ আগষ্ট ২০২৫, ১৭:৩৩

বাগেরহাটের মোল্লাহাটে স্বামীর নিষেধাজ্ঞা ও মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বের জেরে বৃষ্টি (২২) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহননের খবর পাওয়া গেছে। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার গাড়ফা গ্রামের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিবার অভিযোগ করেছে, এটি আত্মহত্যা নয় বরং নির্যাতনের মাধ্যমে হত্যা।

নিহত বৃষ্টি গোপালগঞ্জ সদর উপজেলার মধুপুর গ্রামের জাকির শেখের মেয়ে। তার স্বামী সাজ্জাদুল ইসলাম শেখ (২৭) একই উপজেলার চরগোবরা গ্রামের মজিবর শেখের ছেলে। তাদের সাড়ে তিন মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্ক থেকে তাদের বিয়ে হয়। তবে সাজ্জাদুল ইসলামের পরিবার এ সম্পর্ক মেনে না নেওয়ায় তারা মোল্লাহাটে ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

সাজ্জাদুল পেশায় দিনমজুর। স্বামী সাজ্জাদুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে পাঁচ হাজার টাকায় মোবাইল ফোন কিনে টিকটক শুরু করেন বৃষ্টি। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। ঘটনার দিন বিকেলে স্বামী মোবাইল বিক্রি করার উদ্দেশ্যে বাজারে যান।

প্রত্যাশিত দাম না পাওয়ায় সেটি বিক্রি না করে বাসায় ফিরে আসেন। এরপর স্ত্রীকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। দরজার ফাঁক দিয়ে তিনি দেখেন, গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন বৃষ্টি।

খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মোল্লাহাট থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

তবে নিহতের পরিবারের দাবি, বৃষ্টিকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলুল হক বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর সঠিক কারণ জানা যাবে। পাশাপাশি পরিবারের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর