শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ছেলের অভিষেক মঞ্চে শাহরুখ খান, বললেন ‘আমার এক হাতই যথেষ্ট’

খেলা ডেস্ক

প্রকাশিত:
২১ আগষ্ট ২০২৫, ১৬:৪৭

অপেক্ষার পালা শেষ। বলিউডে পা রাখছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। সদ্যই তার প্রথম সিরিজের টিজার প্রকাশ পেয়েছে, যা ব্যাপক সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। বাবার মতো অভিনয়ে না এসে ক্যামেরার পেছনের কাজকেই বেছে নিয়েছেন আরিয়ান।

আর ছেলের ক্যারিয়ারের শুরুটা নিজের হাতেই করে দিলেন কিং খান। ছেলের অভিষেক মঞ্চেও দেখা গেল তাকে। ভাঙা হাতেই ছেলে আরিয়ানের বলিউড অভিষেকের সাক্ষী থাকতে মঞ্চে উঠলেন শাহরুখ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন সবার প্রতি।

বললেন, ‘আমি ধন্য যে এই পবিত্র দেশে, মুম্বাইয়ের এই পুণ্যভূমিতে, বিগত ৩০ বছর ধরে আমি আপনাদের বিনোদিত করার সুযোগ পেয়েছি। আজ ভীষণ বিশেষ দিন। কারণ এই পুণ্যভূমিতে আমার ছেলেও পা রাখছে। খুব ভালো ছেলে এবং পরিশ্রমীও।

তাই আরিয়ানের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে হাততালি দেবেন। আর ওই করতালির মধ্যে আমার ছেলের জন্য একটু আশীর্বাদও রাখবেন দয়া করে। একটু প্রার্থনা করবেন ওর জন্য। এযাবৎকাল আমাকে যতটা ভালোবাসা দিয়েছেন, তার ১৫০ শতাংশ আমার ছেলেকে দেবেন।’

নেটফ্লিক্সের আয়োজিত ওই অনুষ্ঠানে হাজির হয়েই দর্শক-ভক্তদের মন আবারও জয় করলেন কিং খান।মঞ্চে শাহরুখ জানালেন, এই কাজের পেছনে ছেলের অনেক পরিশ্রম রয়েছে। সেইসঙ্গে নিজের বলিউড জীবনের কিছু স্মৃতিও ভাগ করে নিলেন সবার সঙ্গে। মজা করতেও ছাড়লেন না। জানালেন, জাতীয় পুরস্কার নিতে তার একটা হাতই যথেষ্ট। শাহরুখ বললেন, ‘আসলে অধিকাংশ কাজই আমি এক হাত দিয়েই করি। শুধু একটি কাজেই আমার দুই হাত লাগে—সেটা হলো আপনাদের ভালোবাসা।’

সম্প্রতি প্রকাশিত হয় সিরিজটির ফার্স্টলুক টিজার। শাহরুখের ‘মোহাব্বাতে’ সিনেমার আইকনিক সেই ভায়োলিনের সুর দিয়ে শুরু হয় টিজারটি। এরপর শোনা যায় শাহরুখের কণ্ঠে পরিচিত সেই বিখ্যাত সংলাপ, ‘এক লাড়কি থি দিওয়ানি সি, এক লাড়কে পে বো মারতি থি’ (এক পাগল মেয়ে ছিল, যে এক ছেলের প্রেমে অন্ধ হয়ে গিয়েছিল)। এর পরপরই দেখা যায় সিরিজের প্রধান দুই চরিত্র লক্ষ্ম্য ও সাহের বাম্বার রোমান্টিক দৃশ্য।

তবে হঠাৎই আরিয়ান হাজির হন, আর কাহিনির মোড় ঘুরে যায়। তিনি বলেন, এই সিরিজ যতটা প্রেম নিয়ে, ততটাই ভরা উন্মাদনা আর অ্যাকশনে। এরপর দেখা যায় লড়াই, ভাঙা নাক, ঝলমলে গ্ল্যামারের দৃশ্য। আরিয়ানের কণ্ঠে আরো শোনা যায়, ‘বলিউড—যাকে আপনারা বছরের পর বছর ভালোবেসেছেন, আবার সমালোচনাও করেছেন। আমিও তাই করব, দেব প্রচুর ভালোবাসা, আর একটু আক্রমণ।’

‘দ্য ব্যা**ডস অব বলিউড’ সিরিজটি লিখেছেন ও পরিচালনা করেছেন আরিয়ান খান। বিলাল সিদ্দিকি ও মানব চৌহান সহ-নির্মাতা হিসেবে কাজ করেছেন। প্রযোজনা করেছেন গৌরী খান। লক্ষ্ম্য ও সাহের বাম্বার পাশাপাশি অভিনয় করেছেন ববি দেওল, মনোজ পাহওয়া, মোনা সিং, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল, আন্যা সিং, বিজয়ন্ত কোহলি ও গৌতামী কাপুর। আরো থাকছেন সালমান খান, করণ জোহর ও রণবীর সিংয়ের মতো তারকা। এছাড়া শাহরুখ খানকেও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে এতে। নেটফ্লিক্সে ১৮ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে এটি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর