শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

‘ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা পেতে আর কী করতে হবে শ্রেয়াসকে’

খেলা ডেস্ক

প্রকাশিত:
২১ আগষ্ট ২০২৫, ১৬:৪০

এশিয়া কাপের দল নিয়ে বিতর্ক থামছেই না ভারতে। বিশেষ করে টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে শ্রেয়াস আইয়ারের জায়গা না হওয়ায়। স্বীকৃত টি-টোয়েন্টিতে দুর্দান্ত ছন্দে থাকা ভারতীয় ব্যাটারে দল জায়গা পাওয়া উচিত ছিল বলে জানান রবিচন্দ্রন অশ্বিনসহ আরো অনেকে। ছেলে শ্রেয়াসকে টি-টোয়েন্টি স্কোয়াডে দেখতে না পেরে হতাশ হয়েছেন সন্তোষ আইয়ার।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে জানান, আর কী করলে দলে সুযোগ পাবে সে। তিনি বলেছেন, ‘জানি না, ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা পেতে হলে শ্রেয়াসকে আর কী করতে হবে। বছরের পর বছর আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করছে। দিল্লি ক্যাপিটালস, থেকে কলকাতা নাইট রাইডার্স, সর্বশেষ পাঞ্জাব কিংসে অধিনায়কত্বও করেছে সে।

২০২৪ সালে কলকাতা তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছে। এবার পাঞ্জাবকে ফাইনালে তুলেছে।’
দল ঘোষণার পর নাকি শ্রেয়াস তার বাবাকে জানান, কপালে এটাই ছিল। ছেলের অভিব্যক্তি নিয়ে সন্তোষ বলেছেন, ‘‘আমার ছেলেকে অধিনায়ক করতে বলছি না, কমপক্ষে সে তো দলে থাকতে পারত।

দল থেকে বাদ পড়ার পরও সে মুখে কোনো অসন্তোষ প্রকাশ করে না। শুধু বলে, ‘আমার ভাগ্যে এটাই ছিল। তুমি এখন কিছু করতে পারবে না। ‘ সে সব সময় নম্র ও শান্ত থাকে। সে কাউকে দোষ দেয় না, কিন্তু ভেতরে পুষে রাখে।

স্বাভাবিকভাবে হতাশ হতে পারে।’ আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। আর ১৭তম আসরের ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর