শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সাফ চ্যাম্পিয়নশিপ: ভিসা জটিলতার অবসান

নাগরিক স্পোর্টস

প্রকাশিত:
৮ জুন ২০২৩, ২০:১৯

.

ভারতের বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে ২১ জুন। টুর্নামেন্ট শুরুর আগে জটিলতা তৈরি হয়েছিল যদিও। বিশেষ করে অংশগ্রহণকারী দেশগুলোর ভিসা প্রাপ্তি নিয়ে। আশার কথা, জটিলতার অবসান হয়েছে। ভিসা নিয়ে স্বাগতিক ভারতের কাছ থেকে সবুজ সংকেত মিলেছে। আয়োজক সাফের জরুরি সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।

বৃহস্পতিবার বিকালে অনলাইন সভা শেষে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালবলেনছেন, ‘মূলত ভিসা নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সেটা নিয়ে কাজ করেছে। ইতোমধ্যে সেই সমস্যার সমাধানও হয়েছে। পাকিস্তান মরিসাস থেকে ভারতে খেলতে যেতে পারবে। কুয়েত ভিসা পেয়েছে। বাংলাদেশও আজ ভিসা পাওয়ার কথা। অন্য দল নিয়েও কোনো সমস্যা নেই।’

বাংলাদেশ দল শুক্রবার মধ্যরাতে কম্বোডিয়ায় প্রীতি ম্যাচ খেলতে যাবে। এরইমধ্যে ভারতীয় দূতাবাস থেকে বাফুফেকে পাসপোর্ট সংগ্রহ করতে বলা হয়েছে। পাকিস্তান সাফের প্রস্ততির জন্য মরিশাস থাকবে। তাদের সাফে অংশগ্রহণ নিয়ে সাফের সাধারণ সম্পাদক বলেছেন, ‘অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে পাকিস্তান মরিশাস থেকে ভারতের ভিসা নিতে পারবে। সেখান থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনও দিয়েছে।

তবে ভারত পাকিস্তানের ভিসা অনুমোদন করলেও তাদের সরকারের অনুমোদন বাকি রয়েছে। পাকিস্তান ফুটবল ফেডারেশন আমাদের জানিয়েছে ২/১ দিনের মধ্যে সেই অনুমোদনও তারা পেয়ে যাবে।’ সেক্ষেত্রে পাকিস্তান সরকার শেষ পর্যন্ত নিজ দলকে ভারতে খেলার অনুমোদন না দিলে আট দলের পরিবর্তে সাত দল নিয়ে অনুষ্ঠিত হতে পারে সাফ চ্যাম্পিয়নশিপ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর