শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বই পড়ায় আগ্রহ বাড়াতে বিক্রয় কর বাতিল করল ডেনমার্ক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৫, ১৬:১৩

‘পড়াশোনার সংকট’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ও আরো বেশি মানুষকে বই কিনতে উৎসাহিত করতে ডেনমার্ক সরকার বইয়ের ওপর আরোপিত বিক্রয় কর বাতিলের ঘোষণা দিয়েছে। দেশটির সংস্কৃতিমন্ত্রী বুধবার এ কথা জানিয়েছে।

স্ক্যান্ডিনেভিয়ান এ দেশটিতে বইয়ের ওপর বর্তমানে ২৫ শতাংশ বিক্রয় কর আরোপ করা হয়—যা ইউরোপে সর্বোচ্চ। অন্যদিকে ব্রিটেনের মতো দেশগুলোতে বই কেনায় কোনো কর নেই।

সংস্কৃতিমন্ত্রী জ্যাকব এঙ্গেল-শ্মিট সংবাদ সংস্থা রিটসাউকে বলেন, ‘দুর্ভাগ্যবশত সাম্প্রতিক বছরগুলোতে ছড়িয়ে পড়া পড়াশোনার ওপর এ সংকট কাটিয়ে উঠতে আমাদের যা যা সম্ভব সব করতে হবে।’

এ পদক্ষেপে রাষ্ট্রের বছরে আনুমানিক ৩৩ কোটি ক্রোনার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬২৫ কোটি টাকা) ক্ষতি হবে।

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) সাম্প্রতিক শিক্ষা প্রতিবেদনে ডেনমার্কে উদ্বেগ তৈরি হয়। এতে দেখা যায় দেশটির ১৫ বছর বয়সী ২৪ শতাংশ শিক্ষার্থী একটি সহজ লেখা পর্যন্ত বুঝতে পারে না।

এক দশকে এ হার বেড়েছে চার শতাংশ। ডেনমার্কের প্রকাশনা শিল্প দীর্ঘদিন ধরেই কর ছাড়ের দাবি করে আসছিল। গত মে মাসে প্রকাশিত এক প্রতিবেদনে তারা বলেছিল, ‘সরকারকে নিশ্চিত করতে হবে যেন সব ডেনিশ নাগরিক—শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ই সহজে বই কিনতে পারে।’

 

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর