শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৫, ১৭:১৯

সব স্কুল-কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্তের নেওয়া হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

আজ মঙ্গলবার উপজেলার আইন-শৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, উপজেলা ইনোভেশন, আইসিটি, যৌন নিপীড়নের বিষয়ে অভিযোগ গ্রহণের নিমিত্তে উপজেলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা সূত্রা জানা গেছে, সভায় জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম স্কুল-কলেজে মাধ্যমিক পর্যায় শিক্ষার্থীদের মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়ে প্রস্তাব রাখেন। পরে সবাই উপস্থিত সবাই এ বিষয়ে মতামত দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন বলেন, ‘সম্প্রতি আমাদের পাশের উপজেলা মহেশপুরে স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। কয়েক দিন আগে উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল।

আজকের সভায় সবার মতামতের ভিত্তিতে এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।’ মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তের রেজল্যুশন সব স্কুল-কলেজে পাঠানো হবে বলে জানিয়েছেন ইউএনও।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর