শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভাবিকে ধর্ষণ করতে গিয়ে ‘বিশেষ অঙ্গ’ হারালেন দেবর

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৫, ১৬:৪৮

যশোরের শার্শায় প্রতিবেশী ভাবিকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারিয়েছেন দেবর মফিজুল ইসলাম (৪৫)। এ ঘটনায় সোমবার (১৮ আগস্ট) ভোররাতে নিজ বাড়ি থেকে মফিজুলকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ।

এর আগে গত ১২ আগস্ট মধ্যরাতে উপজেলার কায়বা ইউনিয়নে ওই ঘটনা ঘটে। অভিযুক্ত মফিজুল ইসলাম উপজেলার কায়বা ইউনিয়নের পাড়ের কায়বা গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত ১২ আগস্ট মধ্যরাতে বাড়ির পাশে নির্জন জায়গায় ভাবিকে ধর্ষণের চেষ্টা করেন দেবর মফিজুল ইসলাম। নিজের সম্মান রক্ষার্থে ভাবি ধারালো অস্ত্র দিয়ে দেবরের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন। মারাত্মক জখম অবস্থায় মফিজুল ইসলাম চন্দনপুর গ্রামের এক গ্রামীণ চিকিৎসকের কাছে যান এবং সেখানে আটটি সেলাই দিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই মফিজুল ইসলাম ও ভাবির মধ্যে অনৈতিক সম্পর্ক চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠকও হয়েছে। তবে এসবের পরও আবার এমন ঘটনা ঘটায় বিস্মিত ও ক্ষুব্ধ গ্রামবাসী।

ঘটনার বিষয়ে ভাবি বলেন, ‘প্রতিবেশী দেবর আমাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল।

আমি বাধ্য হয়ে এ কাজ করেছি।’

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ওই ঘটনায় ভুক্তভোগী গত ১২ আগস্ট রাতেই ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা করেন। পরে আজ সোমবার ভোরে নিজ বাড়ি থেকে অভিযুক্ত মফিজুলকে গ্রেপ্তার করা হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর