শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ছোট মাছ খেলে মিলবে যেসব উপকার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৫, ১৬:২৯

বর্ষাকালে পাতে মাছ না থাকলে ভোজন অনেকটা অসম্পূর্ণ থেকে যায়। নদীমাতৃক এই দেশে বর্ষাকালে খালবিলে ছোটবড় নানারকম মাছ পাওয়া যায়। আর সবাই খেতেও পছন্দ করেন। বড় মাছ অন্যান্য সময় পর্যাপ্ত পাওয়া গেলেও ছোট মাছ খুব একটা পাওয়া যায় না।

আর তাই সবাই এই সময়ে ছোট মাছ খেতে চান। ছোট মাছ খেতে যেমন সুস্বাদু, তেমনি এর উপকারিতাও অনেক। ছোট মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে। মৌরলা, পুঁটি, মায়া মাছ খেতে যেমন ভালো, তেমনই খেয়াল রাখে শরীরেরও।

এসব মাছে আর কী কী উপকার, চলুন জেনে নেওয়া যাক—
ছোট মাছে রয়েছে ভিটামিন, প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি এসিড। ফলে ছোট মাছ খেলে শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি তৈরি হতে পারে না। ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকিও কমে। প্রতিদিনের খাবার তালিকায় ছোট মাছ রাখলে কী কী উপকার পাওয়া যাবে? কোন মাছ বেশি করে খাবেন?

ফলুই মাছ

এই মাছে কাঁটার পরিমাণ বেশি। তাই খাওয়ার সময়ে একটু সাবধানে খেতে হয়। তবে ফলুই মাছে প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ উপাদান ভরপুর পরিমাণে থাকে। এ ছাড়া এই মাছে রয়েছে ভিটামিন এ। ফলে চোখ ভালো রাখতে ফলুই খেতেই পারেন। এই মাছ খেলে রক্তাল্পতার সমস্যাও কমে।

আমোদি মাছ

সমুদ্রের পাড়ে বসে নোনা হাওয়া গায়ে মেখে আমোদি মাছ ভাজা খেতে দারুণ লাগে। তবে বাড়িতেও মাঝেমাঝে আমোদি মাছ খেতে পারেন। তাতে শরীরে প্রোটিন ও ভিটামিন সি-এর পরিমাণ অনেক বেশি। যেকোনো ধরনের সংক্রমণ থেকে দূরে থাকতে আমোদি মাছ খেতে পারেন।

মৌরলা

প্রোটিন ও আয়রন সমৃদ্ধ এই মাছ অন্তঃসত্ত্বাদের জন্য ভীষণ উপকারী। শারীরিক এই অবস্থায় প্রোটিন ও আয়রনের অভাব বড় বিপদ ডেকে আনতে পারে। তাই মৌরলা মাছ বেশি করে খেলে শরীরে এই উপাদানগুলোর চাহিদা মেটে।

পুঁটি

নামে ছোট হলেও এই মাছের উপকারিতা ও স্বাস্থ্যগুণে অনেকের চেয়ে এগিয়ে। পুঁটি মাছে প্রচুর পরিমাণে ভিটামিন, ফসফরাস রয়েছে। হাড় মজবুত করতে পুঁটি মাছের জুড়ি মেলা ভার। হাড় সংক্রান্ত এই যেকোনো রোগ প্রতিরোধে সাহায্য করে পুঁটি মাছ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর