শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

প্রেসসচিব

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকরা স্থানীয় শ্রমিকদের মতো সুবিধা পাবেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৫, ১৭:৫৭

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকরা সে দেশের স্থানীয় শ্রমিকদের মতোই সমান সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি জানান, প্রধান উপদেষ্টার মালয়েশিয়া ট্যুর একটি ‘ল্যান্ডমার্ক ট্যুর’ ছিল, এই সফর ফলপ্রসূ হয়েছে।

আজ বৃহস্পতিবার ১৪ আগস্ট রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব জানান প্রেসসচিব।

শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টার সফর ঘিরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সম্পর্ক আরো মজবুত হয়েছে।

মালয়েশিয়ায় যেসব বাংলাদেশি রয়েছেন, তাদের অনেকের ইংরেজিতে সমস্যা এবং মালয় ভাষা রপ্ত করতে পারেন না। ফলে মালয়েশিয়াপ্রবাসীদের জন্য বাংলা ভাষায় অভিযোগ করার সুযোগের ব্যবস্থা করা হচ্ছে।’

বাংলাদেশি ১০ হাজারের বেশি শিক্ষার্থী মালয়েশিয়ায় পড়াশোনা করছেন। তারা যেন পড়াশোনা শেষে সে দেশের বিভিন্ন কম্পানিতে চাকরি পেতে পারেন সে বিষয়ে দেশটির সরকারের সঙ্গে প্রধান উপদেষ্টার কথা হয়েছে বলে জানিয়েছেন প্রেসসচিব।

শফিকুল আলম জানিয়েছেন, দেশে নজরদারির যন্ত্রপাতি নিয়ে তদন্ত করতে কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিটির প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। কমিটি খতিয়ে দেখবে যন্ত্রপাতি কিভাবে, এসব যন্ত্র কোথা থেকে, কত দাম দিয়ে কেনা হয়েছে এবং কিভাবে এর ব্যবহার করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর