শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

জিততে ২২৮ রান করতে হবে বাংলাদেশকে

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৫, ১৭:৪৯

টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট জয়ে শুরু করতে হলে বিশাল লক্ষ্য পেরিয়ে যেতে হবে বাংলাদেশ ‘এ’ দলকে। কেননা টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অধিনায়ক নুরুল হাসান সোহানের দলকে ২২৮ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান ‘এ’।

ডারউইনে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় পাকিস্তান। এক শর ওপরে জুটি গড়েন দুই ওপেনার খাজা নাফি-ইয়াসির খান।

রান আউটের কাঁটায় যখন উইকেটরক্ষক নাফি ফেরেন ততক্ষণে দলের স্কোর দাঁড়ায় ১১১। ড্রেসিংরুমে ফেরার আগে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরিও। ১৯৬.৭৭ স্ট্রাইকরেটে ৮ চার ও ২ ছক্কায় করেন ৬১ রান।
নাফির ওপেনিং সঙ্গী ইয়াসিরও ফিফটি পেয়েছেন।

৭ চার ও ২ ছক্কায় ৪০ বলে ৬২ রান করেন ইয়াসির। দুই ওপেনারের দেখানো পথে ফিফটি করেছেন তিনে নামা আব্দুল সামাদও। তার পঞ্চাশোর্ধ্ব ইনিংসটি আবার আরো বিধ্বংসী। ২৭ বলে যে অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলেছেন তিনি।

৫ ছক্কার বিপরীতে চার মেরেছেন একটি। তাতে বড় সংগ্রহের ভিত পায় পাকিস্তান।
পাকিস্তানের ৪ উইকেটে ২২৭ রানের সংগ্রহে অবদান রেখেছেন মোহাম্মদ ফাইক ও ইরফান খানও। ইনিংস দুটি ছোট্ট হলেও ফিনিশিংটা দারুণ করেছেন তারা। ফাইকের ১৮ রানের বিপরীতে ২৫ রান করেছেন অধিনায়ক ইরফান।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেপেয়েছেন রাকিবুল হাসান, হাসান মাহমুদ ও মাহফুজুর রহমান রাব্বি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর