শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

দুদু

ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টায় নির্বাচন নিয়ে টালবাহানা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৫, ১৭:০৫

নির্বাচন নিয়ে যারা টালবাহানা করছে তারা ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘সরকারপ্রধান ফেব্রুয়ারি মাসে একটি ঐতিহাসিক নির্বাচন করতে চান। তবু সবাইকে সতর্ক থাকতে হবে। ফেব্রুয়ারি মাস যেন কোনোভাবে পার না হয়।

কেউ যদি গণতন্ত্র ও নির্বাচন নিয়ে টালবাহানা করে, তাহলে বুঝতে হবে তারা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চাচ্ছে।’

বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদ’ শীর্ষক এক প্রতীকী যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে অপরাজেয় বাংলাদেশ নামের একটি সংগঠন।

প্রধান অতিথির বক্তব্যে দুদু বলেন, ‘যথাসময়ে, সঠিক সময়ে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে।ফ্যাসিবাদ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। আপনারা লক্ষ করবেন দেশের ভেতরে এবং দেশের বাহিরে ফ্যাসিবাদ ও তার দোসররা মিডিয়াতে যেভাবে কথা বলছে, যেভাবে চলাফেরা করছে, সেটা গণতন্ত্রের জন্য অশুভ। স্বৈরতন্ত্রের পতন হয়েছে, তার মানে এই নয় আমরা সব কিছু অর্জন করে ফেলেছি। স্বৈরতন্ত্রের পতন হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, স্বাধীনতা ও অধিকারের জন্য।

যদি সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা না যায়, তাহলে অধিকারও প্রতিষ্ঠা হবে না। সে জন্য গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা গত তিনটি নির্বাচনে দেশের মানুষকে ভোট দিতে দেয়নি। দেশের মানুষ ভোট দিতে পারেনি। সে স্বৈরতন্ত্র কায়েম করেছিল।

দেশে গণহত্যা চালিয়েছে। তার বিচার এবং দেশের সংস্কার চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হতে হবে। দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই নির্বাচিত সরকার শেখ হাসিনার বিচার করবে এবং দেশ থেকে যত টাকা বিদেশে পাচার হয়েছে সব টাকা দেশে ফিরিয়ে আনবে, দেশের সংস্কার চালিয়ে যাবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম প্রমুখ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর