শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নাটোরে সাপ নিয়ে হাসপাতালে হাজির সাপে কাটা রোগী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৫, ১৬:৪৯

নাটোরে অসীম সরদার (৩৫) নামের এক সাপে কাটা রোগী সাপ নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে হাজির হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে তিনি নাটোর সদর হাসপাতালে ভর্তি হন।

অসীম সরদার নলডাঙ্গা উপজেলার মোমিনপুর সরদারপাড়া গ্রামের দিনু সরদারের ছেলে। রোগীর স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে ঘুম থেকে ওঠে বিছানা থেকে নামছিলেন অসীম সরদার।

এ সময় ঘরের মেঝেতে পা দিতেই একটি বিষাক্ত সাপ তার পায়ে ছোবল মারে এবং দ্রুত পাশের একটি গর্তে ঢুকে যায়। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তার পায়ে রক্ত দেখতে পান। পরে খোঁজাখুঁজি করে ঘরের গর্ত থেকে সাপটিকে বের করে খাঁচায় আটকে রাখেন তারা। 

অসিম সরদারের পরিবার জানায়, চিকিৎসকদের সঠিক চিকিৎসা ও সাপের প্রজাতি শনাক্তে সহায়তার জন্য তারা সাপটি সঙ্গে করে হাসপাতালে এনেছেন।

বর্তমানে তিনি হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন। সদর হাসপাতালের নার্স জেসমিন আক্তার জানান, রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং অ্যান্টিভেনম দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাহাবুব রহমান বলেন, ‘বিষয়টি জেনেছি। রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি এখন ভালো আছেন।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর