শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ডা. জাহিদ

ধমক দিয়ে নির্বাচনের যাত্রা থামানো যাবে না

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৫, ১৬:২৯

ধমক দিয়ে নির্বাচনের যাত্রা থামানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা শুনতে পাই কেউ কেউ হুমকি দেন আগামী দিন নির্বাচন হতে দেবেন না। মনে হচ্ছে সেই স্বৈরাচারীদের যে আচরণ ছিল, স্বৈরাচারের যে কথা ছিল, সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই।

সেজন্যই আজকে আমরা শঙ্কিত হই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। অথচ প্রধান উপদেষ্টা মহোদয় প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনকে বলে দিয়েছে যে, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে।’
তিনি আরো বলেন, ‘কেউ কেউ সরকারের অংশে থেকে বলছে এটা হতে দেব না, সেটা হতে দেব না। আবার গণতন্ত্রের কথা বলবেন, এই দেশের মানুষ গণতন্ত্রগামী মানুষ।

এই দেশের মানুষ জানতে চায় তার প্রতিনিধি কে তাদেরকে সরাসরি দেখতে চায়।’ ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘এ দেশের মানুষ পিআর পদ্ধতি কী বোঝে না। তারা কোনোদিন সেটি প্র্যাকটিস করেনি। আমেরিকা বলেন, যুক্তরাজ্য বলেন কিংবা বড় গণতান্ত্রিক দেশ ভারতের কোথাও পিআর পদ্ধতিতে নির্বাচন হয় না।

সুতরাং জনগণ তার নির্বাচিত প্রতিনিধি দেখতে চায়। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করতে চাইছেন, তারা হয়তো পিআর পদ্ধতির নির্বাচনের কথা বলে। কিন্তু আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই, জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘যারা আজকে ধমক দেন নির্বাচন হতে দেবেন না। তারা কি ভেবে দেখেছেন, জনগণ কী এটা চায়? কোনো সমর্থন কি এটাতে আছে? আপনারা মব কালচার সৃষ্টি করেছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে নিয়ে যাচ্ছেন? দেশের শিক্ষা ব্যবস্থা এক বছর যাবৎ কী ধরনের পড়াশোনা হচ্ছে সেটি কি আপনারা লক্ষ্য করেছেন?’

কোনো অবস্থাতেই ধমক দিয়ে বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না জানিয়ে জাহিদ হোসেন বলেন, ‘বিগত স্বৈরাচার অনেক ধমকি, গুম, অনেক শহীদ, অনেক পঙ্গুত্ববরণ করিয়েছে, তারপরও বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যায় নাই।

ওনাদের শেষ রক্ষা হয় নাই। কাজেই বলব, আসেন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যারা ২৪-এর জুলাই আন্দোলনে যেভাবে একসঙ্গে ছিলাম, একসঙ্গে থাকি এবং দেশের মানুষের ওপর দায়িত্ব দিই, তারা তাদের নেতৃত্ব নির্বাচিত করুক।’

এর আগে বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব)-এর নবনির্বাচিত নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় জিয়া পরিবার ও দেশের সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর