শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ম্যাডোনা

একজন মা হিসেবে গাজায় শিশুদের কষ্ট সহ্য করতে পারছি না

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৫, ১৮:১৪

দীর্ঘদিন ধরে গাজায় ইসরায়েলের আগ্রাসনের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানকার শিশুরা। আর শিশুদের এই কষ্ট সহ্য করতে পারছেন না মার্কিন পপ তারকা ম্যাডোনা।

পোপ লিওর প্রতি এক আবেদন জানিয়ে তিনি বলেছেন, দয়া করে গাজায় যান এবং অনেক দেরি হয়ে যাওয়ার আগেই আপনার শিশুদের কাছে আলো পৌঁছে দিন।

ইনস্টাগ্রামে এক পোস্টে ম্যাডোনা লেখেন, ‘একজন মা হিসেবে তাদের কষ্ট দেখে আমি সহ্য করতে পারছি না।

এই শিশুরা আমাদের সবার।’ দায়িত্ব গ্রহণের পর থেকেই গাজার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিয়ে আসছেন পোপ লিও।

পোপ লিওর উদ্দেশ্যে এই পপতারকা বলেন, ‘আমাদের মধ্যে একমাত্র আপনিই একজন, যাকে গাজায় প্রবেশে বাধা দেওয়া যাবে না। এই নিষ্পাপ শিশুদের বাঁচাতে আমাদের মানবিক দরজাগুলো সম্পূর্ণরূপে খুলে দেওয়া দরকার।

’প্রসঙ্গত, প্রায় দুই বছর ধরে গাজায় আগ্রাসন চলছে। সেখানে কয়েক মাস ধরে অবরোধ জারি করে রাখার কারণে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। শিশুরা অনাহার এবং অপুষ্টিতে প্রাণ হারাচ্ছে। সম্প্রতি গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় সামান্য।

এদিকে গাজা নিয়ন্ত্রণে নিলেই যুদ্ধ বন্ধ হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর