শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আদালত চত্বর থেকে অস্ত্রসহ যুবক আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৫, ১৭:২৪

খুলনায় আদালত এলাকা থেকে তিনটি চাপাতিসহ মানিক হাওলাদার (২৭) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।

সোমবার (১১ আগস্ট) বেলা পৌনে ১২ টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে আটক করা হয়। এই ঘটনার পর থেকে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়। মানিকের কাছে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আটক মানিক হাওলাদার সোনাডাঙ্গা থানার ছোট বয়রা এলাকার হাসানবাগ এলাকার বাসিন্দা মোদাচ্ছের হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে নগরীর দৌলতপুর ও আড়ংঘাটা থানায় দুটি চুরির মামলা রয়েছে।

আদালতের এডিসি কোর্ট প্রসিকিউশন মো. হুমায়ুন কবির জানান, সোমবার বেলা পৌনে ১২টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১/২ ও ৩ নং আদালতের সামনে কয়েকজন যুবক মানিককে আটকে রাখে। মানিক উপস্থিত পুলিশের কাছে সাহায্য চান।

কোট পুলিশ তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখে। খবর পেয়ে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে মানিককে তাদের হেফাজতে নেয়। তারা তার পিঠে থাকা ব্যাগ তল্লাশি করে তিনটি ধারালো চাপাতি বের করেন। মানিককে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, মানিকের সাথে আরো কয়েকজন সন্ত্রাসী ছিল।

সোনাবাহিনীর তৎপরতায় তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে। মানিক খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ‘বি’ কম্পানির সদস্য। সোনাডাঙ্গা থানার একটি হত্যা মামলায় তাদের প্রতিপক্ষ শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের হাজিরার দিন ধার্য ছিল। তাদের টার্গেট করে মানিক ও তার সহযোগীরা আদালতে আসতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনীর সদস্যরা তাকে ক্যাম্পে নিয়ে গেছে।

এ ঘটনার পর পরই আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর