প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৫, ১৬:৪৭
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘একাত্তরে মানবতাবিরোধী রাজনীতিকে যারা এখনো ধারণ করে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্রসমাজের নৈতিক দায়িত্ব।’ এ সময় তিনি বলেন, ‘আইন করে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে।’
সোমবার (১১ আগস্ট) দুপুরে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রদলের কাউন্সিল উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘শিক্ষার্থীরা এখনো গেস্টরুম-গণরুমের ট্রমা কাটাতে পারেনি।
তবে ছাত্রদল সেই রাজনীতি থেকে পরিবর্তন এনে শিক্ষার্থীবান্ধব রাজনীতিতে এগিয়ে যাবে।’ তিনি বলেন, ‘ছাত্রদল প্রকাশ্যে ছাত্ররাজনীতি করে। তাই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করি।’
এ সময় তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনো সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা।
তারা নানাভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করছে। এর আগে জাতীয় সংগীত, পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় কাউন্সিল কার্যক্রম। এতে অংশ নেন জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
মন্তব্য করুন: