শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সাংবাদিকদের নিরাপত্তায় লাইসেন্সকৃত অস্ত্র দেওয়ার দাবি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৫, ১৬:৪০

সাংবাদিকদের নিরাপত্তায় সরকারকে লাইসেন্সকৃত অস্ত্র দেওয়ার দাবি জানিয়েছেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মো. শাহানুর ইসলাম।

সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে প্রেস ক্লাব চত্বরে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধনে তিনি এ দাবি জানান। মানববন্ধনে মানিকগঞ্জে কর্মরত বিভিন্ন টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকরা অংশ নেন।

শাহানুর ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিক নির্যাতন, গুম ও হত্যা শুরু হয়েছিল।

আবার চব্বিশের স্বাধীনতার পরেও আমরা আসাদুজ্জামান তুহিনকে হারালাম। এর আগে সাগর- রুনীর হত্যার মামলার তদন্ত বছরের পর বছর চলে গেলেও বিচার হচ্ছে না। তাই সরকারকে বলবো আমাদের নিজের রক্ষার জন্য অস্ত্রের লাইসেন্স দেন। নাহলে আমাদের নিরাপত্তার বিধান করেন।

যারা সাংবাদিক হত্যার নেপথ্যে আছেন তাদের গ্রেপ্তার ও দ্রুত বিচার দাবি করেন তিনি। মানববন্ধনে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম সারোয়ার ছানু, সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সহসভাপতি শাজাহান বিশ্বাস, আবুল বাশার আব্বাসী, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আনসারী, সহ-সম্পাদক জাহিদুল হক চন্দন, সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম মিহহির, সাধারণ সম্পাদক বিএম খোরশেদ, সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজনসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর