শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

হবিগঞ্জে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার অবৈধ মালামাল জব্দ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৫, ১৬:১০

বর্ডার গার্ড বাংলাদেশ হবিগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি ৫৫) গত চার দিনে ৭টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা, মদ, সিগারেট এবং বিভিন্ন প্রকার দামি শাড়িসহ প্রায় অর্ধকোটি টাকার অবৈধ পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে।

আজ সোমবার (১১ আগস্ট) দুপুর ২টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি ৫৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ আগস্ট ভোরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে ৪০০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করে বিজিবি। চুনারুঘাট উপজেলাধীন সাতছড়ি ও বাল্লা বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২২ কেজি ভারতীয় গাঁজা, ৪ বোতল মদ এবং বিপুল পরিমাণ দামি শাড়ি জব্দ করে।

মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ও মনতলা বিওপির টহল দল পৃথক অভিযানে ২৪.৫ কেজি ভারতীয় গাঁজা এবং ১৯ বোতল ভারতীয় মদ জব্দ করে।

এ ছাড়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির টহল দলও চোরাচালানবিরোধী অভিযানে ৬ কেজি ভারতীয় গাঁজা ও ১টি বাই-সাইকেল আটক করে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি-৫৫) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘গত ৪ দিনে ভারতীয় গাঁজা, মদ, সিগারেট এবং বিভিন্ন প্রকার দামি শাড়িসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫১ লাখ ৯৩ হাজার ২৫০ টাকা।

জব্দ পণ্য ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর