শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

জবিতে ‘পর্দা’ নিয়ে কটূক্তি, প্রতিবাদে নারী শিক্ষার্থীদের মানববন্ধন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৫, ১৬:৫৭

ইসলামের ফরজ বিধান ‘পর্দা’ ও নারীদের নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিনের কটূক্তির প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। রবিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এ প্রতিবাদ জানান তারা।

শিক্ষার্থীরা বলেন, পর্দা শুধু একটি কাপড় নয়, এটি মুসলিম নারীর ধর্মীয় অধিকার ও আবেগের বিষয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এ নিয়ে তুচ্ছতাচ্ছিল্য ও কটূক্তি কোনোভাবে গ্রহণযোগ্য নয়।

ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী হুমাইরা বলেন, ‘আমরা ৯৪ শতাংশ মুসলিমের দেশে বাস করি। এখানে পর্দাকে নিয়ে কটূক্তি কোনো ভালো মানুষ করতে পারে না। ৫ আগস্টের পরেও কেন আমাদের এরূপ মন্তব্য শুনতে হবে?’

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী তিশা বলেন, ‘পর্দা আমাদের অধিকার। এ নিয়ে কটূক্তি করা স্বাভাবিক মানসিকতার পরিচয় নয়।

’দর্শন বিভাগের শিক্ষার্থী বুশরা বলেন, ‘তার মন্তব্যের মাধ্যমে সব মুসলিম নারীকে অসম্মান করা হয়েছে। এ জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।’

ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমাইয়া বলেন, ‘এটি শুধু মুসলিম নারীকেই নয়, মূলত সব নারীকে অপমান করা হয়েছে। প্রশাসনের কাছে আমাদের দাবি যাতে ভবিষ্যতে পর্দা করে চলা নারীদের নিয়ে কেউ কটূক্তি করতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হয়।

’এর আগে, শনিবার ( ৯ আগস্ট) জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাবি উপাচার্যের সঙ্গে ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের সাক্ষাতের ছবি ব্যঙ্গাত্মক ও কুরুচিপূর্ণ ভাবে শেয়ার দেন। একই পোস্টে মন্তব্যের উত্তরে তিনি যৌন ইঙ্গিতপূর্ণ ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনার ঝড় ওঠে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর