শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

কুমিল্লায় ওয়ার্কশপ মালিকের লাশ উদ্ধার, দম্পতি আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৫, ১৬:২৮

কুমিল্লা সদর দক্ষিণের চাঁদপুর এলাকা থেকে মো. দুলাল মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

রবিবার (১০ আগস্ট) উপজেলা চাঁদপুর জনতা হাই স্কুলসংলগ্ন এলাকার মৃত হারুন মিয়ার বাড়ির একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দুলাল মিয়া কুমিল্লা মহানগরীর ২২ নম্বর ওয়ার্ড বড় দুর্গাপুর এলাকার মৃত আমির হোসেনের তৃতীয় ছেলে। সদর দক্ষিণ উপজেলায় তার ওয়ার্কশপের দোকান রয়েছে।

স্থানীয়রা জানায়, দুলাল মিয়া প্রতিদিন রাতে দোকান বন্ধ করে বাড়িতে ফিরতেন। তবে শনিবার রাতে তিনি বাড়িতে ফেরেননি।

রবিবার ভোর থেকে অনেক জায়গায় খোঁজাখুঁজির পর সকালে চাঁদপুর হাই স্কুলের বিপরীত পার্শ্বে তার ওয়ার্কশপের পেছনের একটি বিল্ডিং থেকে মাথা থেঁতলানো ও রক্তাক্ত অবস্থায় দুলাল মিয়ার লাশ পাওয়া যায়। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে দুপুরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ব্যবসায়ী দুলাল মিয়াকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির ভাড়াটিয়া ইমন ও তার স্ত্রী সুমিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে ওসি জানান।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর