শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

তারেক রহমান

দেশের মানুষ চায় সামনের দিনগুলো আরো ভালো হোক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ আগষ্ট ২০২৫, ১৫:৩৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এক বছর আগে ৫ আগস্ট দেশে বহু প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে। আমার কাছে মনে হয়েছে, ওইদিন হঠাৎ করে দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে। এরপর তারা চায় সামনের দিনগুলো আরো ভালো হোক।

শনিবার (৯ আগস্ট) দুপুরে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ড্যাব)-এর কেন্দ্রীয় কাউন্সিলে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, প্রত্যেকটি মানুষ পরিবর্তন চায়। এক বছর আগে ৫ আগস্ট দেশে বহু প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে। আমার কাছে মনে হয়েছে, ওইদিন হঠাৎ করে দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে। এরপর তারা চায় সামনের দিনগুলো আরও ভালো হোক।

দেশের মানুষ ভালো পরিবর্তন চাচ্ছে। বাস্তবতা হচ্ছে মুহূর্তে ভালো হবে না কিন্তু উদ্যোগ তো গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, দেশের মানুষের সামনে যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেটি পূরণ করতে হবে। জুলাই-আগস্টেই দেড় হাজার মানুষ গুম ও খুনের শিকার হয়েছেন, আর গত ১৫ বছরে এ সংখ্যা কয়েক হাজারে দাঁড়িয়েছে।

একই সময়ে কয়েক লাখ মানুষ বিভিন্নভাবে আহত হয়েছেন। এই মানুষগুলোর প্রত্যাশা যদি আমরা সবাই মিলে পূরণ করতে পারি, তাহলেই আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে।

মানুষ বিএনপির কাছে তার প্রত্যাশার কথা তুলে ধরেন জানিয়ে তারেক রহমান বলেন, দেশের মানুষ মনে করেন, বিএনপি অন্তত উদ্যোগ গ্রহণ করবে। যেহেতু আগামী দিনে দেশ পরিচালনায় বিএনপির সম্ভাবনা বেশি তাই বিএনপির কাছে প্রত্যাশা করে ভালো কিছু পরিবর্তনের। আমাদেরকে সেই শুরুটা করতে হবে।

তিনি বলেন, একটি কথা প্রচলিত আছে, বিভিন্ন সময় সভায় একটি কথা আসে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে কিন্তু নিজেদের ভেতরে চর্চা করে না। তারা কেমন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে? কথাটি ঠিক- বেঠিক দুটোর মাঝামাঝি। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে হয়তো সম্পূর্ণভাবে একটি দলের ভেতরে সেই প্রক্রিয়াটি এখনও চালু হয়ে ওঠেনি।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন উল্লেখ করে তারেক রহমান বলেন, আমাদের দেশনেত্রী খালেদা জিয়া স্বৈরাচার বিদায় করে সংসদীয় গণতন্ত্র চালু করেছেন। আমাদের নেতারা যে পথ দেখিয়েছেন, সেই উত্তরাধিকার কন্টিনিউ (চলমান) রাখতে হবে। গণতন্ত্রের ভিত মজবুত করে গড়ে তুলতে হবে। স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় এবং অবশ্যই দলের ভেতরে সব পর্যায়ে গণতন্ত্র গড়ে তুলতে হবে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর